Friday, April 3, 2026

কাল মোদির পর আজ বাঁকুড়ায় জনসভা মমতার, নন্দীগ্রামে অভিষেক

Date:

Share post:

রবিবার, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের কাছে তিলাবেদিয়া ময়দানে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এনিয়ে চতুর্থবার রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন নরেন্দ্র মোদি। ৬ দিনের মাথায় আজ বাঁকুড়ায় সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় সভা রয়েছে তাঁর। পাশাপাশি অধিকারী-গড়ে সোমবার রোড-শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবার পূর্ব মেদিনীপুরের তিন জায়গায় সভা করেন মমতা। সভাগুলিতে উপচে পড়ে মানুষে ভিড়। কাঁথি উত্তর, দক্ষিণ এবং নন্দকুমারে সভা করেন তৃণমূল সুপ্রিমো। গতকালে প্রত্যেকটি সভা থেকে মোদিকে আক্রমণ করেন মমতা। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, কেন বাড়ছে গ্যাসের দাম?

আরও পড়ুন-চূড়ান্ত প্রস্তুতির রিপোর্ট নিতে আজ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

বাঁকুড়ার ওন্দায় জনসভা করবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সোমবার জোড়া রোড শো রয়েছে বিজেপি সাংসদ গৌতম গম্ভীরেরও। নন্দীগ্রামে আজ দিনভর কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। মোট ৭টি পথসভা করবেন তিনি। পাশাপাশি আজ পুরুলিয়ার রঘুনাথপুর, পারা, বাঘমুন্ডিতে রোড শো রয়েছে তৃণমূল সাংসদ দেবের। সব মিলিয়ে ভোটের আগে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরা।

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...