Monday, April 6, 2026

‘গুমনামি’ পেল ৬৭ তম জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান

Date:

Share post:

ঘোষিত হল ৬৭তম জাতীয় পুরস্কার (67th national award)। সোমবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ঘোষিত হল বিজয়ীদের নাম। করোনা অতিমারীর জন্য  এক বছর পিছিয়ে গিয়েছিল এই ঘোষণা।  সেরা বাংলা ছবির সম্মান পেল ‘গুমনামি'(gumnami)। সৃজিত মুখোপাধ্যায় (srijit mukherji) পরিচালিত ও প্রসেনজিত চট্টোপাধ্যায় (Prosenjit chatterjee) অভিনীত ‘গুমনামি’। ‘মণিকর্ণিকা’ এবং ‘পাঙ্গা’ ছবিতে অনবদ্য অভিনয়ের  জন্য সেরা অভিনেত্রী হলেন কঙ্গনা রানাওয়াত(kangana ranawat)। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন দু’জন। ‘ভোসলে’ ছবিতে অভিনয়ের জন্য মনোজ বাজপেয়ী এবং ‘তামিল’-এ অভিনয়ের জন্য ধনুশ। সেরা ছবির সম্মান পেল সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিছোরে’। সেরা সহ-অভিনেতা বিজয় সৎপতি এবং সহ-অভিনেত্রীর সম্মান পেলেন  পল্লবী যোশি।

Advt

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...