Friday, April 3, 2026

ছাত্রীকে কুপ্রস্তাব! অভিযুক্ত পুলিশকর্মীর শাস্তির দাবিতে কানাইপুর ফাঁড়িতে বিক্ষোভ

Date:

Share post:

রক্ষকই ভক্ষক! কলেজছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক পুলিসকর্মীর বিরুদ্ধে। কোন্নগরের (Konnogar) কানাইপুর বাসাই কলোনি এলাকার ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দা কলকাতা পুলিশের কর্মী সুশান্ত দাস (Sishanta Das) ওরফে টোটোনের বিরুদ্ধে অভিযোগ কানাইপুর কলোনির বাসিন্দা এক কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব দেন তিনি। ওই ছাত্রীর অভিযোগ, সুশান্ত দাস ওরফে টোটোন ওই ছাত্রীকে মেয়েকে পড়ানোর প্রস্তাব দিয়ে তাঁর ফোন নম্বর (Phone Number) নেন। এরপর সন্ধের পর কানাইপুর স্পোটিং মাঠ এলাকায় ছাত্রীকে একা ডাকেন। ছাত্রীটি যেতে অস্বীকার করলে তাঁকে ফোনে খুবই অশ্লীল কথা ও কুপ্রস্তাব দেন।

এরপর ওই ছাত্রী বিষয়টি বাড়িতে জানাতেই এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পুলিশকর্মী সুশান্ত দাসের কঠিন শাস্তির দাবিতে কানাইপুর ফাঁড়িতে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

আরও পড়ুন-ইস্তাহার নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের

এরপর কানাইপুর ফাঁড়ির অফিসার ইনচার্জ অনুপ মণ্ডল ছাত্রীর কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে অভিযুক্তের যথাযথ শাস্তির প্রতেশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়।

এলাকার বাসিন্দার অভিযোগ, যদি একজন পুলিশ কর্মী একজন ছাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটাতে পারে তাহলে তারা মানুষের সুরক্ষা কীভাবে দেবে! অভিযুক্ত পুলিশকর্মী সুশান্ত দাস ওরফে টোটোনের কঠোর শাস্তির দাবি জানান এলাকার বাসিন্দারা।

Advt

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...