Saturday, June 6, 2026

আম্বানিকাণ্ডের নজর ঘোরাতেই ‘তোলাবাজি’র অভিযোগ, দেশমুখকে স্বস্তি দিলেন পাওয়ার

Date:

Share post:

তোলাবাজির মত গুরুতর অভিযোগ উঠেছিল মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister) অনিল দেশমুখের(Anil Deshmukh) বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত সাড়া পড়ে গিয়েছে মহারাষ্ট্র রাজনীতিতে। স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের ‘পদত্যাগ’-এর জল্পনা গড়ায় অনেক দূর। এই ঘটনাকে গুরুতর বলে আখ্যা দিয়েছিলেন শরদ পাওয়ার(Sharad Pawar)। তবে সোমবার সুর বদল করলেন তিনি। জানিয়ে দিলেন, ‘মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে বিস্ফোরক উদ্ধারের মামলা থেকে নজর ঘোরাতেই ভুয়ো অভিযোগ এনেছেন পরমবীর সিং(paramveer Singh)।’

আরও পড়ুন:১০০ কোটির তোলাবাজির অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, টালমাটাল জোট, আজই বৈঠক

সোমবার এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং যে অভিযোগগুলি এনেছেন, তা কেবল অম্বানীকাণ্ডের তদন্ত থেকে নজর ঘোরানোর চেষ্টা।’ তিনি বলেন, ‘আসল গুরুত্বপূর্ণ বিষয় হল অম্বানীর বাড়ির সামনে বোমাতঙ্ক। অপরাধ দমন শাখা গ্রেফতারি শুরু করার পরই স্পষ্ট হয়ে গিয়েছে, কে হিরেনকে খুন করেছিল। আগামিদিনে তদন্তে এও জানা যাবে যে কার নির্দেশে খুন করা হয়েছিল মনসুখ হিরেনকে।’ পাশাপাশি অনিল দেশমুখ এর বিরুদ্ধে কোনো রকম কঠোর পদক্ষেপ নেওয়া হবে না একথা স্পষ্ট জানিয়ে তিনি বলেন, ‘মুম্বইয়ের অপরাধ দমন শাখা সঠিক পথেই তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তদন্ত থেকে নজর ঘোরাতেই ভুয়ো অভিযোগগুলি এনেছেন পরমবীর সিং।’

উল্লেখ্য, শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনার কিছুদিন পর পুলিশ কমিশনার পরমবীর সিংকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় হেমন্ত নাগরালেকে। পরী শনিবার মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে একটি চিঠি লিখেন প্রাক্তন পুলিশ কমিশনার। এখানে অভিযোগ তোলা হয় জীত পুলিশ আধিকারিক সচিন ভাজে(Sachin Vaze)-কে প্রতি মাসে ১০০ কোটি টাকা তোলাবাজির লক্ষ্যমাত্রা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। বিষয়টি প্রকাশ্যে আসার পরই দেশমুখের পদত্যাগের দাবি ওঠে। ছুটি নিয়ে রবিবারই বৈঠকে বসে মহারাষ্ট্রের জোট সরকারের প্রতিনিধিরা। সবশেষে অনিল দেশমুখের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত হবে জানানোর পাশাপাশি তার পদত্যাগের সম্ভাবনা সম্পূর্ণ খারিজ করে দেওয়া হয়।

Advt

Related articles

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...

যাচাই করা ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকল বৃদ্ধের অ্য়াকাউন্টে! সরব তৃণমূল

যাচাইয়ের ভুল, না স্রেফ দায়িত্বজ্ঞানহীনতা? এরকম মাত্র একটিই ঘটনা, না কি রাজ্যজুড়ে অনেক? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে...

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...