Friday, June 26, 2026

ইস্তেহার তরজা: বিজেপির ইস্তেহারকে ‘অডিও টেপ’ বলে কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

টুইটে খোঁচা দেওয়ার পর এবার বিজেপির ইস্তেহার নিয়ে জনসভাতেও কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। সোমবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেন তৃণমূল (Tmc) সাংসদ। সেখানে অভিষেক বলেন, “তৃণমূলের ইস্তেহার ডিভিডি (Dvd)- শোনাও যায়, দেখাও যায়। আর বিজেপির (Bjp) ইস্তেহার হল অডিও ক্যাসেট (Audio Cassette) শোনা যায় কিন্তু দেখা যায় না”। অর্থাৎ বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহারে যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে না বলে অভিযোগ করেন অভিষেক।

বিজেপির ইস্তেহার প্রকাশ নিয়ে তিনি বলেন, “বাংলার নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ হচ্ছে, অথচ সেটা প্রকাশ করছেন একজন গুজরাটি ও একজন মধ্যপ্রদেশের ভদ্রলোক”। বিজেপির সঙ্গে বাংলার সংযোগ নেই এই অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। ইস্তেহার প্রকাশ নিয়েই সেই একই অভিযোগ তুলে ধরলেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর ইস্তেহারে মহিলাদের ক্ষমতায়নের পক্ষে প্রতিশ্রুতি দিয়েছেন। অথচ বিজেপির ইস্তেহার ভাঁওতায় ভরা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সোনার বাংলার প্রতিশ্রুতি নিয়েও ফের কটাক্ষ করেন যুব তৃণমূলের সভাপতি।

Advt

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...