Friday, June 26, 2026

পুরুলিয়ায় প্রচারে গিয়ে জনসমুদ্রে ভাসলেন দেব

Date:

Share post:

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রচারে সব দলের তারকা প্রার্থীরা। সোমবার পুরুলিয়ায় প্রচারে গিয়ে জনসমুদ্রে ভাসলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। এদিন পুরুলিয়ায় একাধিক রোড শোয়ে ও পথসভা করেন দেব। পাড়া, বাঘমুণ্ডির পাশাপাশি রঘুনাথপুরেও দেবের রোড আমজনতার ভিড় ছিল চোখে পরার মতো।

এদিন হেলিকপ্টার থেকে নামতেই দেবকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। সেখানে দেব বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে পুরুলিয়ায় প্রচার করতে এসেছেন তিনি। যে কাজ করেছেন সেই জিতবেন বলে জানান অভিনেতা। তিনি আরও বলেন, তিনি যখন রাজনীতিতে এসেছিলেন অনেকেই বলেছিলেন তাঁর কেরিয়ার শেষ হয়ে গেল। কিন্তু তিনি ভালো কাজ করে রোল মডেল হতে পেরেছেন বলেই ২০২১ সালে তারকারা রাজনীতির আঙিনায় পা রেখেছেন।

আরও পড়ুন-BJP কর্মীরা কঠোর পরিশ্রম করেন তাই কোভিডে আক্রান্ত নয়, দাবি বিধায়কের

উল্লেখ্য, পুরুলিয়ার পাড়া বিধানসভায় তৃণমূলের হয়ে লড়ছেন উমাপদ বাউরি। বাঘমুণ্ডিতে তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো। রঘুনাথপুরে এবার তৃণমূলের হয়ে লড়ছেন হাজারি বাউরি। এই তিন জন তৃণমূল প্রার্থীর হয়ে এদিন পুরুলিয়ায় প্রচারে যান অভিনেতা তথা সাংসদ দেব।

Advt

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...