Monday, April 6, 2026

ক্ষমতায় এলে এক বছরের মধ্যে সুন্দরবন জেলা হবে, গোসাবায় বললেন অমিত

Date:

Share post:

বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলে আগামী এক বছরের মধ্যে আলাদা জেলার স্বীকৃতি পাবে সুন্দরবন। মঙ্গলবার গোসাবার Gosaba) নির্বাচনী জনসভায় এই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় মন্ত্রী বললেন সুন্দরবনের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গড়া হবে। পাশাপাশি মৎস্যজীবীদের জন্য ৩ লক্ষ টাকার বিমা করে দেওয়া হবে। দু’বছরের মধ্যে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা হবে। আর সেইসঙ্গে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন। 

উন্নয়নের প্রতিশ্রুতিই নয়, বিরোধী তৃণমূলকে একহাত নিয়েছেন তিনি। রীতিমতো হুমকির সুরে এদিন অমিত শাহ বলেন উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) পাঠানো টাকা যারা সরিয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হবে। সরাসরি অভিযোগ আনলেন আমফানের ত্রাণের টাকা লুঠ হওয়া নিয়ে।

 

 

 

অন্য দিনের মতো এদিনও সভার শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, ”বিজেপি যেখানেই যা প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করেছে। ঘরে ঘরে গ্যাস, শৌচাগার, বিদ্যুতের সংযোগের ব্যবস্থা করেছে। কিন্তু দিদি ২৮২টি প্রতিশ্রুতি দিয়ে ৮২টিও পূরণ করেননি। দিদি জবাব দিতে পারবেন না। আপনারাই ভোটবাক্সে জবাব দিন। ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতেই উনি ব্যস্ত। কিন্তু মোদিজি আপনাদের উন্নয়নের চিন্তা করছেন।  কোনও গুন্ডারাজ আর বাংলায় থাকবে না, সেকথা জানিয়ে তাঁর আরজি, ”আমি কথা দিচ্ছি কোনও গুন্ডা কারও বাবা-মা-ভাই-বোনের ক্ষতি করতে পারবে না। আপনারা নির্ভয়ে ভোট দিন। বাংলা থেকে তৃণমূলের গুন্ডারাজ সরাতেই হবে।”

Advt

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...