Friday, June 26, 2026

ভারত সরকারের গান্ধী শান্তি পুরস্কার পেলেন বঙ্গবন্ধু

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা):  ভারত সরকারের ‘গান্ধী শান্তি পুরস্কার’ পেলেন  বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে এই পুরস্কারের ঘোষণা করল ভারত সরকার। সোমবার ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় ২০২০ সালের ‘গান্ধী শান্তি পুরস্কার’-এর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ২০১৯ সালের পুরস্কারের জন্য ওমানের প্রয়াত সুলটতা কাবুস বিন সায়েদ আল সায়েদের নাম ঘোষণা করে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে শুক্রবারই বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। অতিমারি শুরুর পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন মোদি। তাঁর সফরের ঠিক আগেই ‘গান্ধী  শান্তি পুরস্কার’-এর জন্য ভারত সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করা হল।

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয় যে, মহাত্মা গান্ধী যে অহিংসার পথ দেখিয়ে গেছেন,সেই একই পথে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তরে অসামান্য অবদানের জন্য বঙ্গবন্ধুকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি তাঁর এক ভাষণে বলেছেন, “মানবাধিকার ও স্বাধীনতার দাবি আদায়ে বঙ্গবন্ধু একজন চ্যাম্পিয়ন। ভারতীয়দের কাছেও তিনি একজন বীর। বঙ্গবন্ধুর দেখানো পথে, তাঁর অনুপ্রেরণায় দুই দেশের সম্পর্কের শিকড় আজ অনেক গভীরে পৌঁছে গেছে। তাঁর নীতির পথ ধরেই গত কয়েক দশকে আমাদের দুই দেশের অংশীদারিত্ব যৌথ উন্নয়ন আর সমৃদ্ধির এক মজবুত ভিত্তিতে পৌঁছেছে।”

উল্লেখ্য মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মবার্ষিকীর বছর, ১৯৯৫ সাল থেকে ভারত সরকার প্রতি বছর ‘গান্ধী শান্তি’ পুরস্কার দিয়ে আসছে। গান্ধীর অহিংস নীতি পালন এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। গান্ধী শান্তি পুরস্কারের অর্থমূল্য ১ কোটি টাকা। সঙ্গে দেওয়া হয় মানপত্র ও ঐতিহ্যপূর্ণ হস্তশিল্প সামগ্রী। এর আগে দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা, আর্চবিশপ ডেসমন্ড টুটু, তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট জুলিয়াস নায়ার প্রমুখ গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন।

Advt

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...