Friday, June 26, 2026

ভিড় নেই বিজেপি নেতার রোড-শোয়ে, ‘বাংলার মানুষই বার্তা দেবেন’ : নাড্ডা

Date:

Share post:

প্রথম দফা ভোটের আগে আজ একেবারে জম-জমাট ছিল বাংলা। মাথার ওপর সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে প্রচার যুদ্ধে শাহ-নাড্ডা, মমতা-অভিষেক। মঙ্গলবার যে সময়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে রোড-শো করছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ঠিক একই সময় পূর্ব মেদিনীপুরের কাঁথি-তে রোড-শো করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ‘দিদির দূত’ গাড়িতে করে কাঁথিতে প্রচার করেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি।

নাড্ডার রোড শো-য়ে তেমন ভিড় চোখে না পড়লেও, জনতার ভিড় চোখে পড়ার মতো ছিল অভিষেকের রোড-শোতে। এদিন ঘাটালে বিজেপি প্রার্থীর সমর্থনে ভোটের প্রচারে এসে জেপি নাড্ডা বলেন, “বাংলার জনতা স্থির করেই নিয়েছেন যে ভারতীয় জনতা পার্টিকে তাঁরা আশীর্বাদ দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেবে বাংলার মানুষই”।

আরও পড়ুন-তৃণমূলে যোগদান বিজেপির দাপুটে নেতা স্বরাজ ঘোষ-সহ একঝাঁক টলি তারকার

পশ্চিমবঙ্গে জিততে মরিয়া বিজেপি। তাই ঘন ঘন গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বরা বাংলায় আসছেন প্রচারে। কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ, কখনও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেত্রী স্মৃতি ইরানি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কখনও আবার জেপি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি এর আগেও কখনও মালদহে, কখনও আবার বর্ধমানে রোড-শো করেছেন। আজ বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের তরফে অমিত শাহ এবং জেপি নাড্ডা ছিলেন বাংলায়।

আগামীকাল বুধবার ফের রাজ্যে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব মিলিয়ে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির প্রচার পর্ব একেবারে জোরকদমে চলছে।

Advt

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...