Friday, April 3, 2026

সরকার তিনি গড়বেন: প্রার্থী দেখে নয়, প্রতীকে ভোটের আবেদন তৃণমূলনেত্রীর

Date:

Share post:

এটার দিল্লির ভোট নয়, এটা রাজ্যের ভোট। এটা তাঁর ভোট। তাই উন্নয়নের স্বার্থে তৃণমূলকে (Tmc) ভোট দিয়ে জিতে আনুন- পুরুলিয়া জনসভা থেকে এই বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, যে প্রার্থী দেখার দরকার নেই। সরকার তিনি গড়বেন। মঙ্গলবার, পুরুলিয়ায় (Purulia) তিনটি জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। কাশীপুরের এসবিএস গ্রাউন্ডের জনসভায় মমতা বলেন, “স্বপন মেটার নয়, যদি চান আমি সরকার গঠন করি, তাহলে ভোট দেবেন”।

তৃণমূলনেত্রী বলেন, পুরুলিয়ায় কিছু সমস্যা ছিল। আদিবাসীদের টিলা দখল করে কিছু হবে না- প্রতিশ্রুতি দেন মমতা। তিনি অভিযোগ করেন, অনেক মিথ্যে কথা বলছে বিজেপি (Bjp)। পুরুলিয়ায় বিজেপি লোকসভা নির্বাচনে জিতলেও সাংসদকে কখনোই এলাকায় পাওয়া যায় না। তিনি ধানবাদে গিয়ে বসে থাকেন।

মমতা বলেন, পুরুলিয়ায় তৃণমূলের একজন প্রার্থীকে বাতিল করে দেওয়া হয়েছে। সেই জায়গায় নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিং দেওকে ভোট দেওয়ার আবেদন জানান তৃণমূলনেত্রী। তিনি বলেন, দেবজ্যোতি জিতলে তৃণমূলে যোগ দেবেন।

আরও পড়ুন:বর্ধমানে শিশুমৃত্যুর ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের, চলছে জোড়দার তল্লাশি

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...