Sunday, March 29, 2026

মমতাকে কুরুচিকর আক্রমণ দিলীপের, ‘বারমুডা’ পরার পরামর্শ

Date:

Share post:

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ফের কুরুচিকর আক্রমণ দিলীপ ঘোষের। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপ বলেন, ব্যান্ডেজ বাধা পা সবাইকে তুলে তুলে দেখাচ্ছে। শাড়ি পরে এসে একটা পা ঢাকা। একটা খোলা। এমন শাড়ি পরতে দেখিনি। যদি পা টা বার করে রাখতে পারেন। তাহলে শাড়ি কেন বারমুডা পরতে পারেন। তাহলে পরিষ্কার দেখা যায়।”

মঙ্গলবার পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার বিজেপি প্রার্থী পারসি মুর্মুর প্রচারে যান দিলীপ ঘোষ। সেখানে হাটতলা মোড় থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নোংরাভাবে আক্রমণ করে বলেন, “প্লাস্টার কাটা হয়ে গেল। ফের ব্যান্ডেজ বাধা হয়ে গিয়েছে। আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছে। শাড়ি পরে এসে একটা পা ঢাকা। একটা খোলা। এমন শাড়ি পরতে দেখিনি। যদি পা টা বার করে রাখতে পারেন। তাহলে শাড়ি কেন বারমুডা পরতে পারেন। তাহলে পরিষ্কার দেখা যায়। কত নাটক দেখব আর।”

আরও পড়ুন-মোদির সভা এড়িয়ে কোন কৌশলি বার্তা দিতে চাইলেন দিব্যেন্দু !

এ প্রসঙ্গে all India Trinamool Congress একটি টুইট করে বলেছে, “এইরকম কুরুচিকর মন্তব্য @DilipGhoshBJP বাবু ছাড়া আর কারোর থেকে প্রত্যাশিত নয়! একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এইরকম নিন্দনীয় ভাষা প্রয়োগ প্রমাণ করে যে @BJP4Bengal নেতারা মহিলাদের সম্মান করে না। বাংলার মা-বোনেরা @MamataOfficial-এর প্রতি এই অপমানের যোগ্য জবাব দেবে ২রা মে।”

Advt

Related articles

তামিলনাড়ুতে একাই লড়াই: সব আসনে প্রার্থী দিল বিজয়ের TVK

বিজেপির (BJP) জোটের প্রস্তাব, রাজনৈতিক চাপ এমনকি তদন্ত সংস্থার তলব। সবকিছুকে উপেক্ষা করেই একক লড়াইয়ের পথ বেছে নিয়েছেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতির

অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Supplementary voter list) নাম উঠল কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন বিচারপতি সহিদুল্লা...

চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত: অমিত শাহকে পাল্টা মমতা

রাজ্যে সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি কেন্দ্রের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার আগেই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রচার।...

ফের রদবদল কমিশনের! বদলি বিডিও ও এআরও-সহ মোট ৮৩

ভোটের আগে রাজ্যে ঢালাও রদবদল জারি নির্বাচন কমিশনের (Election Commission)। আইপিএস-এইএএস থেকে জেলাস্তরের আধিকারিকের পর এবার বিডিও (BDO)...