Friday, June 26, 2026

করোনা আক্রান্ত উদ্ধব-পত্নী রেশমি, রিপোর্ট পজিটিভ আমিরেরও

Date:

Share post:

মার্চের শুরুতেই দেশে ফিরেছে গত বছরের করোনার স্মৃতি। প্রায় সব রাজ্যেই লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। মহারাষ্ট্রে হু হু করে বাড়ছে সংক্রমণ। এবার করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা আমির খান। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমি ঠাকরে।

দিন তিনেক আগেই উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তারপরই তাঁর মায়ের কোভিড টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এখন মালাবার হিলের বর্ষায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন। উল্লেখ্য, ১১ মার্চ উদ্ধব ঠাকরে এবং তাঁর স্ত্রী রেশমি ঠাকরে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন বলে খবর।

আরও পড়ুন-মমতার মস্তিষ্কপ্রসূত ‘দুয়ারে রেশন’-এর ধাঁচে দিল্লিতে চালু হচ্ছে নয়া প্রকল্প

৫৬ বছর বয়সী বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানও করোনা আক্রান্ত হন। আজই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই খবর নিশ্চিত করেছেন আমিরের মুখপাত্র। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বর্তমানে তিনি সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন। সমস্ত নিয়ম-বিধিও মেনে চলছেন। পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষা করানো হচ্ছে। এছাড়া, কয়েকদিনের মধ্যে যাঁরা আমিরের সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও করোনা পরীক্ষা করার আবেদন জানানো হচ্ছে। আপাতত সুস্থ রয়েছেন আমির খান। সে ভাবে কোনও গুরুতর সমস্যা দেখা যায়নি। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সঞ্জয় লীলা বনশালী, রণবীর কাপুরও।

১৪ মার্চ ৫৬ বছরে পা দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সেদিন তাঁর ভক্তদের ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও সরে দাঁড়ানোর কোথাও বলেছিলেন আমির। জানিয়েছিলেন, এবার থেকে ভবিষ্যত প্রোজেক্টের সমস্ত আপটেড তাঁর প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই পাওয়া যাবে।

Advt

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...