Saturday, June 6, 2026

ইডি-সিবিআইয়ের অপব্যবহার করছে বিজেপি, UP পুলিশ দিয়ে ভোট নয়! কমিশনে নালিশ তৃণমূলের

Date:

Share post:

ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সি গুলিকে কাজে লাগাচ্ছে বিজেপি (BJP)। বিভিন্ন মামলায় অতিসক্রিয়তা দেখাচ্ছে CBI ও ED. নোটিশ পাঠিয়ে তলব করা হচ্ছে একের পর এক তৃণমূল (TMC) নেতাকে। একইসঙ্গে প্রার্থীদেরও নোটিশ দিয়ে ডাকা হচ্ছে। আর হঠাৎ ভোটের আগেই কেন্দ্রীয় সংস্থার এমন ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, ‘‘উদ্দেশ্যপ্রণোদিত’’ ভাবে তৃণমূলকে বেকায়দায় ফেলতেই এমন কাজ করছে বিজেপি। এবং এই মর্মে কমিশনকে (Election Commission) চিঠি দিয়ে নালিশ করল তৃণমূল।

তৃণমূলের আরও অভিযোগ, একই মামলায় অভিযুক্ত বিজেপি নেতাদের কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো ডাকছে না? কমিশনকে দেওয়া চিঠিতে এই প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। CBI-ED-NIA-IT-কে জরুরি নির্দেশ দেওয়ার জন্যও কমিশনে আবেদন জানিয়েছে রাজ্যের শাসক শিবির।

তৃণমূলের তরফে কমিশনে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, “গত পাঁচ বছরের বেশি সময় ধরে যেসব মামলা চলছে তার তদন্তে ভোটর আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল নেতা, প্রার্থী, মুখপাত্রদের সমন জারি করা হচ্ছে। অথচ, একই অভিযোগে অভিযুক্ত বিজেপির কোনও প্রার্থী, নেতা বা মুখপাত্রকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো ডাকছে না। স্পষ্টতই যা প্রমাণ করেছে কেন্দ্রীয় সরকার যে দল পরিচালনা করছে তারা কেন্দ্রীয় সংস্থাগুলোর অপব্যবহার করছে। ভোটের আগে তৃণমূল সম্পর্কে ভুল বার্তা দিতেই এই কাজ করা হচ্ছে।”

এখানেই শেষ নয়। আরও একটি চিঠিতে তৃণমূলের পক্ষে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, বাংলার ভোটে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের ৩০ কোম্পানি রাজ্য সশস্ত্র পুলিশ মোতায়েনেরও প্রতিবাদ করছেন তাঁরা উত্তরপ্রদেশ পুলিশ বাংলার ভোটে বিজেপির হয়ে কাজ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল।

একইসঙ্গে কমিশনকে নালিশ করে বলা হয়েছে, ‘‘বাংলার ভোটে প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী আসছেন। প্রচারে সামিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বিজেপি শাসিত রাজ্যের একাধিক মন্ত্রী। প্রচারে এসে তাঁরা সরকারি দফতর, গাড়ি ব্যবহার করছেন, যা ক্ষমতার অপব্যবহার। কমিশন এই দিকে নজর না দিলে আদর্শ আচরণবিধি কার্যত হাস্যকর হয়ে উঠবে।”

আরও পড়ুন:করোনা আক্রান্ত উদ্ধব-পত্নী রেশমি, রিপোর্ট পজিটিভ আমিরেরও

 

Advt

Related articles

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...

যাচাই করা ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকল বৃদ্ধের অ্য়াকাউন্টে! সরব তৃণমূল

যাচাইয়ের ভুল, না স্রেফ দায়িত্বজ্ঞানহীনতা? এরকম মাত্র একটিই ঘটনা, না কি রাজ্যজুড়ে অনেক? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে...

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...