Monday, April 13, 2026

মোদির মতো মিথ্যেবাদী দেখিনি: বিষ্ণুপুরে তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

বাঁকুড়ার বিষ্ণুপুরের সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদিকে ‘দেশের এক নম্বর মিথ্যাবাদী’ বলে কটাক্ষ করেলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মিথ্যে ছাড়া আর কিছু বলতেই পারেন না। মোদির মতো বড় মিথ্যেবাদী জীবনে দেখিনি”।

বিজেপির বিরুদ্ধে মূল্যবৃদ্ধির অভিযোগ তুলেছেন মমতা। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা বিনামূল্যে চাল দিই আর বিজেপির (Bjp) দেওয়া ৯০০ টাকার গ্যাসে সেটা ফোটাতে হয়”। সভায় উপস্থিত জনতার দিকে মমতা প্রশ্ন ছুড়ে দেন, “৯০০ টাকার গ্যাসে ভাত ফোটাবেন না বিজেপিকে ফোটাবেন?” তৃণমূল নেত্রী বলেন, “বাংলার ২৯১ টা সিটে আমাকেই ভোট দেবেন। তবেই তো আপনাদের বিনামূল্যে চাল দিতে পারব”।

বুধবার বাঁকুড়ায় (Bankura) তিনটি বিধানসভা কেন্দ্র বিষ্ণুপুর, ওন্দা এবং বাঁকুড়ায় জনসভা মমতার। বিষ্ণুপুরের প্রাচীন পুঁথি সংরক্ষণের বিষয়ে জোর দেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানান, এই পুঁথিগুলিকে ডিজিটাইজেশন করা হবে। পাশাপাশি, বালুচরি এবং টেরাকোটা শিল্পের কথাও তুলে ধরেন মমতা।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...