Thursday, April 2, 2026

মোদির সফরের আগেই বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশ

Date:

Share post:

করোনা আবহেই আগামীকাল বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর তার ঠিক আগেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামে। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে তিনজনের। ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
সূত্রের খবরে জানা গেছে নয়াপাড়া গ্রামের বোরহানউদ্দিনের বাড়িতে হাজির হন কয়েকজন অপরিচিত ব্যক্তি।আর তার কিছুক্ষণ পরই বিকট আওয়াজে বিস্ফোরণ হয়। স্থানীয়দের কথায়, বিস্ফারণের তীব্রতা এতটাই ছিল যে বোরহানউদ্দিনের ঘরের টিনের চাল উড়ে যায়। এমনকি আশেপাশের চারিদিকও ধোঁয়ায় ঢেকে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বগুড়ার শিবগঞ্জের এক ব্যাক্তিকে।
ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড ও ফরেন্সিক দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জঙ্গি নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে কেন মোদি সফরের আগের দিনই এই নাশকতা! তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক মহলের দাবি মতুয়া ভোট টানতেই মোদির এই বাংলাদেশ সফর। তাই তার আগে এই বিস্ফোরণের ঘটনা ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে।

Advt

 

Related articles

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...