Thursday, June 25, 2026

তথ্যগোপন: গোসাবা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নামে মামলা

Date:

Share post:

গোসাবা বিধানসভা কেন্দ্রের(BJP candidate of gosaba constituency) বিজেপি প্রার্থীর নামে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ গোসাবা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বরুণ প্রামাণিক নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছেন। আগামী ১ এপ্রিল আলিপুর আদালত এই ফৌজদারি মামলাটির শুনানি হবে। আবার ওই দিনই গোসাবা বিধানসভা কেন্দ্রের নির্বাচন। অভিযোগ, বিজেপি প্রার্থী মনোনয়ন জমা করার সময় হলফনামা নিজের বিষয়ে বেশ কিছু তথ্য গোপন করে গিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে তাঁর বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরতে হয়। বিশেষ করে নিজের সম্পত্তির পরিমাণ এবং কোনও মামলায় নাম রয়েছে কী না তাও জানাতে হয়। গোসাবার ভোটার জনৈক বিশ্বজিৎ দাসের অভিযোগ, বিজেপি প্রার্থী বরুণ প্রামাণিক একাধিক তথ্য গোপন করেছেন নিজের হলফনামায়। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মোট ৩৪ টি মামলা বিচারাধীন থাকলেও হলফনামায় তিনি ২৭ টি মামলার কথা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, বরুণ প্রামাণিকের নামে একটি পেট্রল পাম্প রয়েছে। সে কথাও তিনি জানাননি বলে দাবি ।

Advt

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...