Saturday, March 14, 2026

‘বিজেপি ক্ষমতায় এলে জলের সমস্যা সমাধান করবে’, বাঘমুণ্ডিতে বললেন অমিত শাহ

Date:

Share post:

পশ্চিমবঙ্গে শনিবারই প্রথম দফার ভোট। আর প্রথম দফার ভোটের প্রচারের আগে আজই শেষ দিন। আর শেষ দিনেই বাংলার পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, নদীয়া, ঝাড়গ্রামে জনসভা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম সভাটি তিনি করলেন পুরুলিয়ার বাঘমুণ্ডিতে। বাংলার প্রথম দফার ভোটের আগে ফের তৃণমূল সরকারকে সরানোর ডাক দিলেন শাহ।

বাঘমুণ্ডি থেকে তিনি বললেন, “এই গরমের মধ্য সবাই এসেছেন। সবার মাথার ওপরে ত্রিপল দিতে পারিনি। পুরুলিয়াতে জলের সমস্যা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত বছরেও কিছু করতে পারেনি। আমরা ক্ষমতায় এলে তার সমাধান করব। ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ করব।”

আরও পড়ুন-জঙ্গলমহলে ভোট প্রচারে মিঠুনকে ঘিরে উন্মাদনা বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে

অমিত শাহ আরও বলেন, “এই সরকার রোজগার দিতে পারেনি। রোজগারের জন্য বিজেপি সরকারকে ক্ষমতায় আনতে হবে। ‘স্কিম’ চাইলে মোদিজিকে ভোট দিন। আর ‘স্ক্যাম’ চাইলে মমতাকে ভোট দিন। এ বার আপনারা ভাবুন স্কিম চান, না স্ক্যাম চান। মমতা কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পের ৫ লক্ষ টাকা বাংলার মানুষকে দিতে দেন না। বিজেপি সরকার ক্ষমতায় এলে সবাই এই সুবিধা ”

এর আগেও মোদি-শাহ প্রত্যেকটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন। তার পাল্টা উত্তরও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advt

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...