Sunday, April 5, 2026

মালদা বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন, অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ জেলা পরিষদ সদস্যার

Date:

Share post:


বিজেপির (BJP) প্রার্থী ঘোষণার পর থেকেই জেলা জুড়ে কর্মীদের বিক্ষোভের ছবি ধরা পড়ে। সেদিনই জেলা পরিষদ (Zila Parishad) সদস্য সাগরিকা সরকার (Sagarika Sarker)-সহ কর্মীরা গাজোল. (Gazal) ব্লক কার্যালয়ে ভাঙচুর চালায়। পরদিন জেলা বিজেপি কার্যালয়েও একই ছবি ধরা পড়ে। বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকারকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ডের কথা জানান। সেই ঘটনার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই তৃণমূলের (TMC) ঝাণ্ডা হাতে তুলে নেন সাগরিকা সরকার। তৃণমূল জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর ও জেলার কো-অর্ডিনেটর দুলাল সরকারের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন সাগরিকা।

তৃণমূলে যোগ দিয়ে জেলা পরিষদ সদস্য সাগরিকা বলেন, “পুরোনো দল সম্পর্কে আর কোনও মন্তব্য করব না। শুধু একটাই কথা বলব, আর নয় ভুল, আমরা সবাই তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী বাসন্তী বর্মণকে জয়ী করার লক্ষ্য এখন সামনে। আমার দল পরিবর্তন করা কোনও ফ্যাক্টর হবে কিনা তা সময়ই বলবে

Advt

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...