Saturday, June 13, 2026

সংযুক্ত মোর্চার সঙ্গে সংঘর্ষে বারুইপুরে ১ তৃণমূল কর্মীর মৃত্যু, আহত ১০

Date:

Share post:

রাজ্যে প্রথম পর্যায়ের ভোট দরজায় কড়া নাড়ছে । এরই মাঝে বারুইপুরে তৃণমূলের ওপর হামলার অভিযোগ সংযুক্ত মোর্চার বিরুদ্ধে । ঘটনায় মৃত্যু হয়েছে একজনের । শাসকদলের দাবি, মৃত ব্যক্তি তৃণমূল কর্মী ৷ আহত হয়েছেন দু’পক্ষের 10 জন ৷ অন্যদিকে, নিখোঁজ সংযুক্ত মোর্চার তিন কর্মী ।বারুইপুরের বেলগাছির ঘটনা ৷
তৃণমূলের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর অভিযোগ, গতকাল রাতে বেলেগাছি এলাকায় আইএসএফ, সিপিআইএম ও বিজেপি গোপন বৈঠক করছিল ৷ সেই সময় সেখান থেকে তৃণমূলের কয়েকজন কর্মী বাড়ি ফিরছিলেন । হঠাৎই তাঁদের উপর হামলা চালায় সংযুক্ত মোর্চার কর্মীরা ৷ ঘটনায় পাঁচ তৃণমূল কর্মী আহত হয় ৷ তাঁদের মধ্যে রুহুল আমিন মিদ্দে নামে এক কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় বেসরকারি হাসপাতালে পাঠালে সেখানেই তাঁর মৃত্যু হয় ।
যদিও, তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী স্বপন নস্করের ।ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ৷
অন্যদিকে, সোনারপুরের আরেকটি ঘটনায় আক্রান্ত আর এক তৃণমূল কর্মী। এবারও কাঠগড়ায় বিজেপি ।  খেয়াদায় বাড়ির সামনে আক্রান্ত তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, মিছিল চলাকালীন দলীয় কর্মী সুখলাল মিদ্যার উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।
পিস্তলের বাট দিয়ে তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...