Tuesday, June 23, 2026

আমফানে পাশে দাঁড়ায়নি কেন্দ্র: দক্ষিণ 24 পরগনায় তোপ দাগলেন মমতা

Date:

Share post:

ভোট প্রচারে দক্ষিণ 24 পরগনায় বৃহস্পতিবার, দুটি সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। প্রথম সভা করেন পাথরপ্রতিমায় এবং দ্বিতীয় সভা সাগরে। আর সেখান থেকেই কেন্দ্রের বিজেপি (Bjp) সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। গত বছর ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ 24 পরগনার উপকূল সংলগ্ন অঞ্চল। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, আমফানের দুর্যোগের সময় পাশে ছিল তৃণমূল কংগ্রেস (Tmc) । আর নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, ‘চৌকিদার’ আমফানের সময় পালিয়ে গিয়েছেন।

পাথরপ্রতিমার জনসভায় মমতা বন্দ্যোপাাধ্যায় অভিযোগ করেন, আমফান-পরবর্তী পরিস্থিতিতে ত্রাণের অর্থ বরাদ্দে কেন্দ্র বঞ্চনা করেছে।

মমতা বলেছেন, ‘এই নির্বাচন দিল্লির নয় বাংলা। বাংলায় যে উত্তরপ্রদেশের লোকেরা থাকে, তাঁদের বহিরাগত বলি না। বিজেপি বাইরে থেকে গুন্ডা আনাচ্ছে”। তৃণমূল নেত্রী অভিযোগ করেন সাগরের বন্দর করতে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এদিন পশ্চিম মেদিনীপুরেও সভা রয়েছে মুখ্যমন্ত্রীর।

Advt

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...