Tuesday, June 23, 2026

বিজেপির টাকাতেই ওদের ভোট: নাম না করে আইএসএফকে আক্রমণ মমতার

Date:

Share post:

ভোট প্রচারে নেমে এতদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিশানায় ছিল বিজেপি-বাম-কংগ্রেস। বৃহস্পতিবার, দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা (Patharpratima) সভা থেকে নাম না করে আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) আইএসএফের (ISF) বিরুদ্ধেও তোপ দাগেন মমতা। পাথরপ্রতিমার সভা থেকে তৃণমূল (Tmc) সুপ্রিমো দাবি করেন, “বিজেপিই তৈরি করেছে এই দল”। কটাক্ষ করে মমতা বলেন, “সিপিএম (Cpm), কংগ্রেস (Congress) মানেই বিজেপি (Bjp)”।পাশাপাশি, চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, ভাঙা পায়েই বিজেপিকে বোল্ড আউট করবেন তিনি।

দ্বিতীয় দফার নির্বাচন ১ এপ্রিল। ওই দিন ভোট গ্রহণ পাথরপ্রতিমায় (Patharpratima)। এদিন, সেখান থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা। এই সভা থেকেই প্রথম তোপ দাগেন আইএসএফকে। নাম না করে বলেন, “হঠাৎ করে কোথা থেকে একটা দল তৈরি হয়ে গেল। বিজেপি টাকা দিয়ে ওদের ভোটে নামিয়েছে। বলেছে সংখ্যালঘু ভোট ভাগ হবে।” তৃণমূল নেত্রী বলেন, এসব করে কোনও লাভ হবে না।

রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্পগুলির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ফের জানান, তৃণমূল ক্ষমতায় এলে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে। চালু হবে আরো উন্নয়নমূলক প্রকল্প।

আরও পড়ুন:আমফানে পাশে দাঁড়ায়নি কেন্দ্র: দক্ষিণ 24 পরগনায় তোপ দাগলেন মমতা

Advt

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...