Thursday, June 25, 2026

ভোট প্রচারে আজ রাজ্যে ফের রাজনাথ সিং

Date:

Share post:

প্রথম দফা ভোটের আগে বঙ্গে আজ, বৃহস্পতিবার প্রচারের শেষ দিন। সব রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে নিয়ে যাবে বলে মত রাজনৈতিক দলের। আজ রাজ্যে ফের সভা রয়েছে শাহ-রাজনাথ-যোগী।

নবান্ন দখলে মরিয়া বিজেপি । নিজের দলকে জেতাতে করোনা আবহেই আজ একসঙ্গে তিন জায়গায় ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর । বিজেপি সূত্রের খবর, প্রচারের শেষ দিনে প্রথমে বেলা সাড়ে ১২ টা নাগাদ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জয়পুরের আর আর বি হাইস্কুলে সভা করবেন। এরপর সেখান থেকে দুপুর দু’টো নাগাদ তালডাঙায় সিমলাপাল হাইস্কুলের মাঠে আরেকটি সভা করার কথা রয়েছে তাঁর। তবে এখানেই শেষ নয়। বিকেল ৪টে ১০ নাগাদ কাকদ্বীপে সভা করবেন রাজনাথ সিং। সভার মাঝেই মধ্যাহ্নভোজ সারবেন তিনি।
এরআগে রাজ্যে ভোট প্রচারে এসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ দাবি করেন ‘মমতার চোট সামান্য।’ পাশাপাশি তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান নিয়ে গত মঙ্গলবার রাজনাথের মন্তব্য করেন, ‘‘মমতা’দি আমিও বলছি, খুব খেলা হবে।” আজ ফের তিনি কী মন্তব্য করেন সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।

Advt

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...