Sunday, June 21, 2026

মমতার সমর্থনে রাজ্যে আসছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার

Date:

Share post:

রাজ্যে আসছেন এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar) । রাজ্যে তৃণমূলের(TMC) হয়ে প্রচারে দেখা যেতে পারে তাঁকে। আগামী ১ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সেদিনই বাংলায় পা রাখবেন শরদ পাওয়ার। বৃহস্পতিবার সাংবাদিকদের এই কথাই জানিয়েছেন এনসিপি মুখপাত্র মহেশ তাপাসে।

বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক জনসভায় অংশগ্রহণ করবেন শরদ পাওয়ার, এমনটাই জানা গিয়েছে। এরই সঙ্গে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করার কথা শরদের। এছাড়াও তৃণমূল ভবনে গিয়ে ঘাসফুল শিবিরের কর্মী–সমর্থকদের উদ্দেশে বার্তাও দিতে পারেন তিনি। সূত্রের খবর, শরদের পর খুব শীঘ্রই রাজ্যে তৃণমূলের হয়ে প্রচারে আসতে পারেন আরজেডি নেতা তেজস্বী যাদব, আপ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন- প্রচারে সবাইকে একসঙ্গে লড়াই করার বার্তা লকেটের

Advt

Related articles

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...