Saturday, April 4, 2026

তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কমিশনে গেল বিজেপি

Date:

Share post:

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল ভারতীয় জনতা পার্টি। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হিন্দুদের বিরুদ্ধে তৃণমূল নেত্রী উস্কানিমূলক প্রচার করছেন। পদ্ম শিবিরের আরও অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রী ওই মন্তব্যে শুধু নির্বাচনী বিধি ভঙ্গ নয় ভারতীয় দণ্ডবিধির ধারাও লঙ্ঘন করেছেন।

বৃহস্পতিবার বঙ্গ বিজেপির পক্ষ থেকে অর্জুন সিং এবং শিশির বাজোরিয়া অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ‘কপালে তিলক কেটে একটা গেরুয়া ড্রেস পরে আমাদের বাংলার সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে… বক্তৃতায় এমনই বলেছেন মমতা’। এদিন অর্জুন সিং এবং শিশির বাজোরিয়া রাজ্য কমিশনের অফিসে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার ভিডিও ক্লিপ জমা দেন। তাঁরা জানিয়েছে, বুধবার মেদিনীপুরের সভাতেও অন্যান্য সব প্রচারসভার মতোই মমতা বহিরাগত গুন্ডাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে সেই বহিরাগতদের বর্ণনাও দেন তিনি।

আরও পড়ুন-ডায়মন্ড হারবারে রোড শো-এ জনজোয়ার, নাম না করে দীপককে ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ অভিষেকের

বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় উসকানিমূলক বক্তৃতা দিয়েছেন যা থেকে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে। এই অভিযোগের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব রকম প্রচার এবং কর্মসূচী থেকে নিষিদ্ধ করার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছে গেরুয়া শিবির।

Advt

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...