Thursday, June 4, 2026

রাজ্যের শীর্ষস্তরের কর্তাদের সক্রিয়তা রোধে কড়া শাস্তির হুঁশিয়ারি কমিশনের !

Date:

Share post:

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর তারই সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক ফতোয়া জারি করে চলেছে নির্বাচন কমিশন। রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক দু’দিন আগে, বৃহস্পতিবার কমিশনের ফতোয়া রাজ্যের শীর্ষস্তরের আমলারা যদি তাদের পদের সক্রিয়তা দেখান এবং কোনও ভাবে তাদের সেই সক্রিয়তা ভোটের আবহে প্রভাব ফেলে সে ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেবে কমিশন।প্রয়োজনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাই নেওয়া হবে বলে জানানো হয়েছে ।
এই আবহেই রাজ্য প্রশাসনের আরও ৫ কর্তাকে সরানোর নির্দেশ দিয়েছেে নির্বাচন কমিশন।
এই বদলির নির্দেশিকা জারি করার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন এও জানিয়েছে, যাদের সরানো হয়েছে, তাঁরা নির্বাচন সংক্রান্ত কোনও কাজে জড়িত থাকবেন না ৷

আরও পড়ুন– কুণালের পাশে দাঁড়িয়ে আদি বিজেপি নেতার ডাক: বঙ্গে দিদিকে চাই
এমনকি, প্রশাসনিক স্তরের পাঁচ কর্তার বদলির পাশাপাশি, তাঁদের ছেড়ে যাওয়া দায়িত্বে কারা আসছেন, তারও তালিকা পাঠিয়েছে কমিশন। নির্দেশ এসেছে বদল অবিলম্বে কার্যকর করার।
এ ছাড়া যাঁরা বদলি হলেন, তাঁদের নির্বাচন সংক্রান্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত না করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে ভোট শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে কমিশনের সচিবালয়।
কমিশনের এই ফতোয়াকে মোটেই ভালোভাবে নিচ্ছে না রাজ্যের শাসক দল।

Advt

 

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...