Thursday, April 2, 2026

গড়বেতায় শতাব্দীর রোড শো জমজমাট

Date:

Share post:

ফের পশ্চিম মেদিনীপুরে ভোট প্রচারে এলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। গরবেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরার সমর্থনে তিনি একটি বর্ণাঢ্য রোড শো করেন। বুধবার দুপুরে প্রার্থীকে নিয়ে হুড খোলা জিপে গড়বেতা স্কুল মাঠ থেকে এই রোড শো শুরু হয়। গড়বেতা হাসপাতাল মোড়, সত্যনারায়ন মোড় হয়ে প্রায় তিন কিলোমিটার রাস্তা রোড শো করেন তিনি। এদিনের রোড শোতে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক অংশ নেন। তাদের উৎসাহ ও উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো।
শতাব্দী রায় বলেন, ১০ বছর ধরে যে উন্নয়ন হয়েছে বাংলায়, তা বাংলার মানুষ জানে। তৃণমূল এবারও সরকার গড়বে এবং সেই উন্নয়নের ধারা বজায় থাকবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের আশা-ভরসা এখনও আছে।

Advt

Related articles

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...

ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত! চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

তালসারিতে (Talsari) শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতাকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। গোটা...