Thursday, April 2, 2026

বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম, ৩ জেলায় আজ ৪ রোড শো মিঠুনের

Date:

Share post:

নিজেকে জাত গোখরো পরিচয় দিয়ে ব্রিগেডের জনসভায় বিজেপিতে(BJP) যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। এরপর নির্বাচনকে মাথায় রেখে বিজেপির হয়ে পুরোদমে প্রচারে নেমে পড়লেন বলিউড তারকা। মিঠুনের জনপ্রিয়তাকে হাতিয়ার করে তারকা প্রচারক হিসেবে ইতিমধ্যেই মিঠুনকে ময়দানে নামিয়েছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৪টি রোড শো(roadshow) রয়েছে বিজেপির। যেখানে উপস্থিত থাকবেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুন:বাংলাদেশ-ভারতের রূপান্তর সামনে থেকে দেখেছি: সোনিয়া গান্ধী

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মোট চারটি রোড শো রয়েছে বিজেপির। যেখানে উপস্থিত থাকছেন মিঠুন। সকাল ৯ টা ৫০ মিনিটে বাঁকুড়া জেলা সালতোড়া লেন মোড় থেকে সালতোড়া থানা ঘোড়া মোড় পর্যন্ত মিঠুনের উপস্থিতিতে একটি রোড শো রয়েছে। এরপর ১২ টা ৪৫ নাগাদ পশ্চিম মেদিনীপুরের ইদকুড়ি থেকে শুরু হবে দ্বিতীয় রোড শো যা শেষ হচ্ছে পাথর মহড়াতে। তৃতীয় রোড শো রয়েছে নিউ কেশিয়াড়ি বাস স্ট্যান্ড থেকে কেশিয়াড়ি সদর থানা পর্যন্ত। এটি শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টো নাগাদ। এরপর বিকেল ৪টে নাগাদ ঝাড়গ্রামের রাজ কলেজ ময়দান হেলিপ্যাড থেকে শুরু হবে আরও একটি রোড শো। বলিউড তারকা মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতেই রোড শোগুলিতে বিপুল জনসমাগম হবে বলে আশা করছে গেরুয়া শিবির।

Advt

Related articles

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...

ভোটের আগে ১৫ দিন বাংলায় থাকব: শাহী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কুণাল বললেন, “দম থাকলে…”

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে...

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...