Wednesday, June 24, 2026

বাংলাদেশ-ভারতের রূপান্তর সামনে থেকে দেখেছি: সোনিয়া গান্ধী

Date:

Share post:

বুধবার  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উভয় দেশের মধ্যে সম্মান ও গভীর বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছিলেন। এই রূপান্তরকে সামনে থেকে দেখেছি’।

সোনিয়া গান্ধী বলেন, ‘৫০ বছর আগে বাংলাদেশের সাহসী জনগণ এই উপমহাদেশের ইতিহাস ও ভূগোলের রূপান্তর ঘটিয়েছিল। গত পাঁচ দশকে বাংলাদেশের অভূতপূর্ব অর্জন ও আর্থ-সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অত্যন্ত বিস্ময়কর এবং এটি বিশ্বের স্বীকৃতি পেয়েছে।’ বাংলাদেশের জনগণের সঙ্গে সব সময় ভারত বিশেষ সম্পর্ক বজায় রেখেছে জানিয়ে তিনি বলেন, ‘এটি একটি বিশেষ সম্পর্ক। কারণ, ইন্দিরা গান্ধী ১৯৭১ সালে একটি ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন। তিনি ও বঙ্গবন্ধু সম্মান ও গভীর বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছিলেন। ১৯৭১ সাল ভারতের জন্য যেমন রূপান্তরের বছর ছিল, তেমনই এটি বাংলাদেশের জন্যও ছিল রূপান্তরের বছর।’

আরও পড়ুন- সাতক্ষীরায় এই মন্দিরেই কেন যাচ্ছেন মোদি! 

সোনিয়া গান্ধী আরও বলেন, ‘আমি এমন একজন ব্যক্তি যে ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর বাড়িতে থেকে আমার স্বামী রাজিব গান্ধীর সঙ্গে এই রূপান্তরকে সামনে থেকে দেখেছি। আজকের এই আনন্দের দিনে অত্যন্ত খুশির সঙ্গে শেখ হাসিনা ও তার লাখো দেশবাসীর গর্বকে সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি।’

Advt

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...