Sunday, June 28, 2026

কাল ভোটে সন্ত্রাস করতে পারে বিজেপি, কমিশনে নালিশ জানাল তৃণমূল

Date:

Share post:

আগামিকাল ভোটের (assembly election) সময় নন্দীগ্রামে (Nandigram) সন্ত্রাস হতে পারে। বাইরে থেকে প্রচুর লোক আনছে বিজেপি। নির্বাচন কমিশনের(election Commission) দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস (TMC)। কাল ভোটের দিন নন্দীগ্রামে(nandigram) ব্যাপক সন্ত্রাস হতে পারে, এই আশংকা নিয়ে শুক্রবার তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও ডেরেক ও’ব্রায়েন নির্বাচন কমিশনের দফতরে যান। তাঁদের অভিযোগ, বাইরে থেকে লোক আনছে বিজেপি। বহিরাগত এনে সন্ত্রাসের ছক কষছে।

এদিন কাকলি ঘোষ দস্তিদার বলেন, পূর্ব মেদিনীপুরের পটাশপুর, রামনগর, ভগবানপুর, খেজুরি, এগরা, এবং নন্দীগ্রামে হামলার খবর রয়েছে। বাইরে থেকে নিয়ে এসে সন্ত্রাস করবে বিজেপি। সেই আশঙ্কার কথাই কমিশনের আধিকারিকদের জানানো হল। তৃণমূল সাংসদের অভিযোগ, ইতিমধ্যেই খেজুরিতে তাঁদের প্রার্থীর উপর হামলা হয়েছে। সে প্রমাণও রয়েছে তাঁদের কাছে।

এদিকে, শুক্রবারই চন্দ্রকোণায় দলীয় প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতাদের বাড়িতে উত্তর প্রদেশের গুন্ডারা থাকছে। নন্দীগ্রামে সন্ত্রাসের আশঙ্কার পাশাপাশি কাঁথিতে বহিরাগত আটকের কথাও বলেন তিনি।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...