Friday, June 12, 2026

২ মাসের সন্তানের জন্য চাঁদে ১ একর জমি কিনলেন বাবা

Date:

Share post:

সম্প্রতি রাজস্থানের এক বাসিন্দা বিয়ের উপহার হিসেবে স্ত্রীকে চাঁদে ৩ একর জমি কিনে দিয়েছিলেন। এবার সুরাটের এক ব্যবসায়ী নিজের ২ মাসের সন্তানের জন্য চাঁদে জমি কিনলেন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, গুজরাটের সুরাটের নাম বিজয়ভাই কাঠারিয়া। জানা গিয়েছে, এই ব্যবসায়ী নিজের দু’মাসের ছেলে নিত্যর জন্য চাঁদে এক একর জমি কিনেছেন। তিনি গত ১৩ মার্চ নিউইয়র্কে অবস্থিত ইন্টারন্যাশনাল লুনার রেজিস্ট্রিতে (International Lunar Registry) ই-মেল করেন। কয়েকদিনের মধ্যেই সংস্থার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পান। আর তারপরই পাঠিয়ে দেন জরুরি কাগজপত্র। কিছুদিন পরই বিজয়ভাই কাঠারিয়া ব্যবসায়ীর ছেলের নামে চাঁদের জমির সমস্ত কাগজপত্র চলে আসে।

আরও পড়ুন-পরপর ৮ টি ভয়ঙ্কর টর্নেডো, মৃত একাধিক

জানা গিয়েছে, চাঁদে মেয়ার মোসকভিয়েন্সে ওই জমিটি কেনা হয়েছে। আরও জানা গিয়েছে, চাঁদে এক একর জমি কিনতে ওই ব্যক্তির ৭৫০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। এর ফলে সুরাটের প্রথম ব্যবসায়ী হিসেবে চাঁদে জমি কেনার নজির গড়লেন তিনি।

Advt

Related articles

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...