Saturday, June 20, 2026

পরপর ৮ টি ভয়ঙ্কর টর্নেডো, মৃত একাধিক

Date:

Share post:

৮ টি টর্নেডো (Tornado) ভয়ঙ্কর তাণ্ডবলীলা চালালো আমেরিকায় (UC)। ভয়াবহ ঘূর্নিঝড়। ঘরবাড়ি, গাছপালা সমস্ত তছনছ করে দিল আলাবামায় (Alabama)। আমেরিকার দক্ষিণাঞ্চলের এই প্রদেশে বিধ্বংসী ঘূর্নিঝড় টর্নেডোর তাণ্ডবের সম্মুখীন হলেন স্থানীয়রা। হাজার হাজার মানুষ বিদ্যুৎ সংযোগহীন। বিধ্বস্ত জনজীবন। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি।

সূত্রের খবর, ঝড়ের প্রকোপে মৃত্যু হয়েছে ৫ জনের। আহত বহু। জানা গিয়েছে, মৃতরা আলাবামার পূর্ব প্রান্তে কলহন কাউন্টির বাসিন্দা। মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। শক্তিশালী টর্নেডো প্রথমে আলাবামায় আছড়ে পড়লেও পরে সেটি জর্জিয়ার দিকে চলে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে টর্নেডোর তাণ্ডবের ছবি। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওহাটচি অঞ্চলের কাছে বেশ কিছু বাড়ি কার্যত গুঁড়িয়ে দিয়েছে টর্নেডো। কোথাও বা উড়িয়ে নিয়ে গিয়েছে ঘরের ছাদ।

আরও পড়ুন-মধ্যঘুমের আতঙ্ক! ‘বোবায় ধরা’ ভুতুড়ে কাণ্ড নয়, বিজ্ঞানের এক মজার খেলা

জানা গিয়েছে, সব মিলিয়ে অন্তত ৮ টি টর্নেডো বৃহস্পতিবার আছড়ে পড়েছিল। যার মধ্যে ২ টি ছিল দীর্ঘস্থায়ী। প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে বলে সূত্রের খবর। বিশেষ করে শেলবির মতো বেশ কিছু কাউন্টি প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছে টর্নেডোর দাপটে। ইতিমধ্যেই আলবামার গভর্নর জরুরি অবস্থা জারি করেছেন। অন্যদিকে, আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনের (Jill Biden) শুক্রবারই আলাবামায় আসার কথা ছিল। কিন্তু এই বিধ্বংসী ঝড়ের পরে বাইডেন তাঁর সফর স্থগিত রেখেছেন।

Advt

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...