Saturday, June 20, 2026

কৃত্রিম হৃদপিণ্ড বসিয়ে সফল অস্ত্রোপচার এবার কলকাতাতেও

Date:

Share post:

তিনমাস আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ছত্তীসগড়ের চুয়ান্ন বছরের এক ব্যক্তি। প্রতিস্থাপনযোগ্য হৃদপিন্ডের আবেদন করেও সাড়া পাননি। হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়েই এসেছিল। এই পরিস্থিতিতে যান্ত্রিক পদ্ধতিতে হৃদপিন্ড সচল রাখার জন্য শহরে এই প্রথম একটি সফল অস্ত্রোপচার করেন কলকাতার চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর তাঁরা জানান, “আপাতত সুস্থ আছেন রোগী। প্রতিস্থাপনযোগ্য হৃদপিণ্ডের জন্য অপেক্ষা করে বসে থাকার অবস্থা, অনেকটাই বদলাল।” চিকিৎসকদের সঙ্গে সঙ্গে কলকাতায় এধরণের রোগ নিরাময়ের উপায়ও এখন অনেকটাই সহজ হল।

এই অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত এক চিকিৎসক জানান, “রোগীর হৃদপিণ্ড কাজ করা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। জরুরি পরিস্হিতিতে প্রতিস্থাপনযোগ্য হৃদপিণ্ডের জন্য আবেদন করেও সাড়া মেলেনি। “এমতাবস্থায় কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ওই রোগীকে ভর্তি করা হয়। এরপর তাঁর শরীরে একটি যন্ত্র বসিয়ে কৃত্রিম পদ্ধতিতে হৃদপিণ্ড চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। রোগীর পরিবারের সঙ্গে আলোচনা করে এ ক্ষেত্রে হার্টমেন্ট-২ নামে একটি কৃত্রিম ‘হার্ট পাম্প’ রোগীর শরীরে বসানোর তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দিল্লি থেকে আনানো হয় যন্ত্র। গত সোমবার সকালে অস্ত্রোপচার সফল হওয়ায় রোগী তাঁর জীবন ফিরে পান। চিকিৎসকদের দাবি, কৃত্রিম এই পাম্প পাঁচ থেকে দশ বছর ভালোভাবে কাজ করতে পারে। রোজকার হাঁটাচলা , কাজ করা বা গাড়ি চালানোর কোনও সমস্যা হয় না। তবে বেল্ট পরে নিয়মিত স্নান খাওয়া করতে পারলেও সাঁতার কাটা যায় না।

Advt

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...