Saturday, June 20, 2026

বহিরাগত শক্তির কাছে মাথা নত না করার আহ্বান অভিষেকের

Date:

Share post:

আগামীকাল প্রথম দফার ভোটগ্রহণ শুরু। তার আগে শুক্রবার বিষ্ণুপুরে নির্বাচনী প্রচারে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বহিরাগত শক্তির কাছে মাথা নত নয়। দিল্লির কাছে আত্মসমর্পণ নয়। মানুষের পাশে নেই বিষ্ণুপুরের সাংসদ। লকডাউনের সময়ে ছিলেন না বিজেপি সাংসদ। মোদির আমলে সারা দেশে বেকারত্ব বেড়েছে। তৃণমূলের আমলে বাংলায় বেকারত্ব কমেছে।’
তিনি বলেন, ১ জুন থেকে রাজ্যবাসীর প্রত্যেকের অ্যাকাউন্টে ৫০০ টাকা এবং ওবিসিদের ১০০০ টাকা করে দেবে রাজ্য সরকার।
এদিন অভিষেক বলেন, ভোট নিয়ে চলে যাওয়ার পরে বিজেপি সাংসদকে আর খুঁজে পাওয়া যায়নি। করোনার সময় এলাকার মানুষের পাশে ছিল তৃণমূল।
তিনি বলেন, “১ তারিখ দেখা হবে আর ২ তারিখ বিশ্বাসঘাতকদের বিসর্জন হবে।’’
বিজেপি (Bjp)-তে যাওয়ার পর শুভেন্দু সাম্প্রদায়িক রাজনীতি করছেন বলে অভিযোগ করেন অভিষেক।
তিনি বলেন, “বিজেপির ইস্তেহার অডিও ক্যাসেট, শুধু শোনা যায়, চোখে দেখা যায় না। আর তৃণমূলের ইস্তেহার হাই কোয়ালিটির ডিভিডি। শুনতেও পাবেন, দেখতেও পাবেন”। সরকারে এলেও ইস্তাহারের কোনও প্রতিশ্রুতিই পূরণ করবে না গেরুয়া শিবির, অভিযোগ অভিষেকের।
সুন্দরবনকে আলাদা জেলা করার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে বলে জানান অভিষেক। তাঁর দাবি, তৃণমূলের ইস্তাহার বিজেপির ঘুম উড়িয়েছে।
তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা অক্ষরে অক্ষরে পালন করেন। আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথীর পার্থক্য তুলে ধরে মোদি সরকারকে আক্রমণ করেন অভিষেক।

Advt

 

 

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...