Friday, February 20, 2026

বেঙ্গালুরুতে ঢুকতে ১ এপ্রিল থেকে করোনা নেগেটিভ প্রমাণপত্র বাধ্যতামূলক

Date:

Share post:

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার কঠোর সিদ্ধান্ত বেঙ্গালুরু প্রশাসনের।

ন্যূনতম ঝুঁকি নিতেও রাজি নয় বেঙ্গালুরু (bengaluru)৷ আগামী
১ এপ্রিল থেকে ওই শহরে ঢুকতে হলে অবশ্যই পেশ করতে হবে ‘করোনা নেগেটিভ’ (corona negative) হওয়ার শংসাপত্র ৷ কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন৷ এর কারন ব্যাখ্যা করে তিনি বলেছেন, বুধবারই প্রায় ১৪০০ সংক্রমণের রিপোর্ট এসেছে। শেষ ৪ মাসে যা সর্বোচ্চ। বলেছেন, দেখা গিয়েছে সংক্রমিতদের বেশিরভাগই অন্য রাজ্য থেকে আসা৷ তাই ভিন রাজ্য থেকে যাত্রী আসার বিষয়ে এই নতুন নিয়ম চালু করা হল।

তবে এই নির্দেশিকা শুধুই মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব এবং চণ্ডীগড়ের বাসিন্দাদের জন্য৷ তবে প্রয়োজন হলে অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

একইসঙ্গে জানিয়েছেন, কে সংক্রমিত হয়েছে, তা চেনার সুবিধার জন্য হাতে বিশেষ ছাপ দেওয়া হবে৷ বেঙ্গালুরু শহরে ইতিমধ্যেই জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। সামাজিক অনুষ্ঠানে বদ্ধ জায়গায় ২০০-র বেশি মানুষ জড়ো হতে পারবে না, খোলা জায়গায় ঊর্ধ্বসীমা ৫০০। যে সব জায়গায়, প্রচুর মানুষের সমাগম হয় তা বারবার স্যানিটাইজ করার নির্দেশও দিয়েছে সরকার।

Advt

spot_img

Related articles

কালীঘাটে মমতা-অভিষেকের দীর্ঘ বৈঠক

বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।...

‘নমামী গঙ্গে’ কর্মসূচিতে দেশি মাছের বংশবৃদ্ধি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রিভার র‍্যাঞ্চিং, এগিয়ে বাংলা

এই প্রথমবার আইসিএআর-সিআইএফআরআই বা সিফরি প্রধান নদীগুলির বার্ষিক মাছ ধরার পরিমাণ নির্ধারণ করেছে। মহানদীতে এই পরিমাণ মোট ১৫,১৩৪...

কাটল জট, নিয়োগপত্র পেলেন রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

দীর্ঘ টালবাহানা ও আইনি লড়াইয়ের পর অবশেষে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জট কাটতে শুরু করল। সুপ্রিম কোর্টের...

রাজ্যে প্রশাসনিক রদবদল, নবান্নের নির্দেশে চার আইপিএস আধিকারিকের বদলি

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। এক সরকারি নির্দেশে চার জন আইপিএস...