Tuesday, June 23, 2026

ওরা হেঁটে এলে যেন হেঁটে ফিরতে না পারে”, ফের বিতর্ক দিলীপের কথায়

Date:

Share post:

রাত পোহালেই ভোট (West Bengal assembly election)। আর ভোটের আগের দিনে ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে দিলীপ ঘোষ(Bjp State president Dilip Ghosh)। দলীয় কর্মী সমর্থকদের লাস্ট মিনিট সাজেশন দিতে খড়্গপুরে কর্মিসভায় হাজির হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানে কথা প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “কেউ হুমকি দিতে হেঁটে এলে যেন হেঁটে ফিরতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। বুঝিয়ে দেবেন উত্তর দিতে আমরাও জানি।”

আগামিকাল বিধানসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি আসনে ভোট হবে। (West Bengal Assembly Elections)। শেষমুহূর্তের প্রচার   এবং দলের সাংগঠনিক কাজের প্রয়োজনে বৃহস্পতিবার থেকে দিলীপ ঘোষ খড়্গপুরেই ছিলেন। শুক্রবার সকালে খড়গপুরে চায়ে পে চর্চায় যোগ দেন মেদিনীপুরের সাংসদ। সেখান থেকেই রাজ্য বিজেপি সভাপতি নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে তোপ দাগেন পুলিশ ও তৃণমূলকে। পুলিশের বিরুদ্ধে সরকার পক্ষের হয়ে গুন্ডামির অভিযোগ তুলে দিলীপবাবু বলেন, “  “ভোটের সময়ও পুলিশ বেছে বেছে আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে ভোটের অকারণে গ্রেফতার করা হচ্ছে। শাসানো হচ্ছে যাতে তারা ভোট দিতে না যায়। আর তাঁদের সহযোগিতায় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের গুন্ডারা।” এরপরেই দলীয় কর্মীদের উদ্দেশে দিলীপবাবু বলেন, “কেউ দুটো-চারটে চকোলেট বোম দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করলে একদম পাত্তা দেবেন না। ওরা হেঁটে এলে যেন হেঁটে ফিরতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। বুঝিয়ে দেবেন উত্তর দিতে আমরাও জানি।”

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...