Tuesday, June 23, 2026

কাল থেকে রাজ্যে শুরু বিধানসভা নির্বাচন: নিরাপত্তা নিয়ে সতর্ক কমিশন

Date:

Share post:

শনিবার রাজ্যে প্রথম দফার (1st Phase) বিধানসভার নির্বাচন। পাঁচ জেলার ৩০টি আসনে ভোট গ্রহণ। অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন (Election Commission)। এই কেন্দ্রগুলির সব বুথ মিলিয়ে মোট থাকছে ৬৮৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)।

প্রথম দফার ভোটে কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী:

বাঁকুড়া ৮৩
ঝাড়গ্রাম ১৪৪
পশ্চিম মেদিনীপুর ১২৪
পূর্ব মেদিনীপুর ১৪৮
পুরুলিয়া ১৮৫

প্রত্যেকটি বুথে আধ সেনা মোতায়েন আগে এলাকায় বুথের সংখ্যা দেখে নিয়েছে নির্বাচন কমিশন। একটিই বুথ রয়েছে এমন কেন্দ্রে চারজন করে কেন্দ্রীয় বাহিনী ও একজন করে রাজ্য পুলিশের লাঠিধারী পুলিশ থাকবে। আর যেখানে এক কেন্দ্রে একাধিক বুথ, সেই অনুপাতে সংখ্যা বাড়ানো হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর,
• প্রথম দফার নির্বাচনে মোট ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে।
• যার মধ্যে ভোটের কাজে ব্যবহার হবে ৬৫৯ কোম্পানি।
• বাকি ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কুইক রেসপন্স টিম, রুট মার্চ সহ বিভিন্ন কাজে থাকবে।
• বুথের বাইরে ১০০ মিটার পর্যন্ত শুধু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
• ১০০ মিটারের মধ্যে কমিশনের পক্ষ থেকে ভিডিওগ্রাফি করা হবে।
• ভোটারদের লাইন দেখাশোনার জন্য প্রতি বুথে একজন লাঠিধারী রাজ্য পুলিশ থাকবে।

আরও পড়ুন- ওরা হেঁটে এলে যেন হেঁটে ফিরতে না পারে”, ফের বিতর্ক দিলীপের কথায়

Advt

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...