Friday, June 26, 2026

ঢাকা গিয়ে দিদির জয় বাংলা স্লোগান মোদির মুখে!

Date:

Share post:

বাংলাদেশের (Bangladesh)জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৬ ও ২৭, বৃহস্পতি ও শুক্রবার দুদিনের সফর। সফরের প্রথম দিনেই ভারত-বাংলাদেশের সখ্যতা এবং বঙ্গবন্ধুকে নিয়ে নিজের সুদীর্ঘ ভাষণে ভূয়সী প্রশংসা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। স্মরণ করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে। সবশেষে ঢাকা-দিল্লির মৈত্রীকে সুদৃঢ় করতে ভাষণ শেষ করেন জয়বাংলা স্লোগান দিয়ে।

এদিন ‘নমস্কার’ দিয়ে বক্তব্য শুরু করেন মোদি। কখনও হিন্দিতে কখনও বাংলায় ভাষণ দিতে থাকেন দিতে থাকেন । প্রধানমন্ত্রীর বক্তব্যে বারবার ফিরে ফিরে এলেন বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান।

 

শহিদ, ভাষা শহিদ থেকে শুরু করে সব মুক্তিযোদ্ধাকে সম্মান জানালেন মোদি। আর সেই প্রসঙ্গেই এল ইন্দিরা গান্ধীর কথা। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসতেই উচ্ছ্বসিত প্রশংসা করলেন ইন্দিরা গান্ধীরও। কার্যত স্বীকার করে নিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অসামান্য অবদানের কথা।

এদিন বাংলাদেশের জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে নরেন্দ্র মোদি স্মরণ করলেন ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে। মোদি বলেন, ‘আমাদের প্রণবদা বলেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন, ধৈর্য, চিন্তাভাবনা আত্মসংযমের প্রতীক’ । বাংলাদেশ ও ভারতের মৈত্রীর কথা বলে নিজের বক্তব্য শেষ করার আগে মোদি বললেন, “জয় বাংলা।”

Advt

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...