Friday, June 26, 2026

আদি বিজেপিদের নির্দল প্রার্থী দাঁড় করিয়ে আলাদা মঞ্চ গড়লেন শ্যামাপ্রসাদ মুখার্জির নাতি!

Date:

Share post:

প্রার্থী তালিকা (Candidate List) নিয়ে বিজেপির (BJP) অন্দরের বিদ্রোহ অব্যাহত। রাত পোহালেই রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। কিন্তু আদি-নব্য বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব থামার কোনও লক্ষন নেই। প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ প্রকাশ করে এবার নির্দল (Independent) হয়ে ভোটে দাঁড়াচ্ছেন জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা বিজেপির সাধারণ সম্পাদক অলোক সেন (Alok Sen)। তিনি ডাবগ্রাম-ফুলবাড়ি (Dabgram Phoolbadi) বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়াচ্ছেন। সেখানে আবার তৃণমূল প্রার্থী রাজ্যের হেভিওয়েট মন্ত্রী গৌতম দেব।

শিখা চট্টোপাধ্যায়কে বিজেপি ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে প্রার্থী ঘোষণার পরই নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অলোক সেন। তাঁর দাবি, বছরের পর বছরে দলের হয়ে কাজ করে থাকলেও, যাঁরা অন্য দল থেকে এসে বিজেপিতে যোগ দিচ্ছেন, তাঁদেরকেই বেছে বেছে প্রার্থী করা হচ্ছে। এর পিছনে মুকুল রায়ের (Mukul Roy) হাত রয়েছে বলেও দাবি করেন আলোক সেন।

তিনি আরও বলেন, “দলবদলুদের নিয়ে জঘন্য প্রার্থী তালিকার জন্য রাজ্যজুড়ে বিজেপির ফল খারাপ হবে। এবার রাজ্যে বিধানসভা ভোটে আদি বিজেপির প্রায় ১৭০ জন নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছেন। এমনকি এই ১৭০ জন প্রার্থীকে নিয়ে আলাদা একটি মঞ্চও তৈরি হচ্ছে। এই মঞ্চকে নেতৃত্ব দেবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) নাতি শুভঙ্কর মুখোপাধ্যায়।

Advt

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...