Monday, April 6, 2026

দিলীপের কুরুচিকর মন্তব্য নিয়ে সরব তৃণমূল

Date:

Share post:

দিলীপ ঘোষের (Dilip Ghosh) কুরুচিকর মন্তব্য নিয়ে এবার সরব তৃণমূল (TMC)। মঙ্গলবার প্রচারে গিয়ে জনসভায় বক্তৃতা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে বিজেপির (BJP) রাজ্য সভাপতি বলেন, “প্লাস্টার কাটা হয়ে গেল। ফের ব্যান্ডেজ বাধা হয়ে গিয়েছে। আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছে। শাড়ি পরে এসে একটা পা ঢাকা। একটা খোলা। এমন শাড়ি পরতে দেখিনি। যদি পা টা বার করে রাখতে পারেন। তাহলে শাড়ি কেন বারমুডা পরতে পারেন। তাহলে পরিষ্কার দেখা যায়। কত নাটক দেখব আর।”

আর দিলীপের এই মন্তব্য নিয়ে মুখ খুললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পার্থ টুইট করে লিখেছেন, ‘২৪ ঘণ্টা কেটে গেল অথচ বিজেপির কেউ দিলীপ ঘোষের মন্তব্যের বিরোধিতা করলেন না। তাঁরা যদি তাঁদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন কু’মন্তব্য করতে পারেন, তাহলে ভেবে দেখুন আপনাদের মেয়েদের কী ভাষায় কথা বলবেন!’

আরও পড়ুন-মমতার হাতেই নিরাপদ বাংলা: শতাব্দী

এ বিষয়ে আবাসন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বিজেপিকে তোপ দেগে বলেন, “যতদিন যাচ্ছে দেখছি দিলীপ ঘোষ বাবু ততই বাজে বকছেন! কোনও ভদ্রলোকের মুখে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর জন্য এইরকম বিকৃত ভাষা কখনও শুনেছেন?! ছিঃ! বাংলার মহিলারা এইরকম ঘৃণ্য মানসিকতার লোকেদের একটি ভোটও দেবেন না।”

মুখ্যমন্ত্রীর প্রতি দিলিপের এই কুরুচিকর মন্তব্যের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অচিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) টুইটারে লিখেছেন,”‘ নারীবিদ্বেষ এবং নিজেদের ইচ্ছেমত মেয়েদের উপর ছড়ি ঘোরানো বিজেপির কর্মীদের মজ্জাগত। কিন্তু এটাই এখন জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দিলীপ ঘোষ এর আগেও আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে কু’মন্তব্য করেছিলেন। ফের আরও একবার। আমি আবারও বলছি, বিজেপিকে একটিও ভোট নয়।’

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...