Tuesday, June 23, 2026

প্রার্থী বদলের দাবিতে আদি বিজেপির আমরণ অনশন! কোথায় জানেন?

Date:

Share post:

বাংলার বিধানসভা নির্বাচনে (Assembly Election) প্রার্থী পদ নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে বিদ্রোহ অব্যাহত। তারই অঙ্গ হিসেবে এবার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একেবারে মঞ্চ বেঁধে অনশনে বসলেন আদি বিজেপি (BJP)কর্মী-সমর্থকরা। কালিয়াগঞ্জ (Kaliyagunj) বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বদলের দাবিতে আমরণ অনশনের (Hunger Strike) করছে যুব মোর্চা (BJYM) নেতৃত্ব। তাদের দাবি, ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। ঘটনা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে। কালিয়াগঞ্জ-এর সুকান্ত মোড়ে রীতিমতো মঞ্চ বেঁধে আমরণ অনশনে বসেছে আদি বিজেপি কর্মীরা।

আদপে ফালাকাটার বাসিন্দা সৌমেন রায়কে এবার কালিয়াগঞ্জ বিধানসভার প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন আদি বিজেপির একাংশের। এখানেই শেষ নয়, প্রার্থী সৌমেন রায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় সরব হন এক মহিলা। সেই মহিলা নিজেকে সৌমেন রায়ের স্ত্রী হিসেবে দাবি করেন। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজ্য রাজনীতি।

এর আগে সৌমেন রায় কালিয়াগঞ্জে প্রচারে গেলে স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রবল বাধার মুখে পড়েন। প্রার্থীর গাড়ি পর্যন্ত ভাঙচুরের অভিযোগ ওঠে। সৌমেন রায়ের প্রার্থী পদ প্রত্যাহারের বিরুদ্ধে অনশনে সামিল হয়েছেন ওই কেন্দ্রে বিজেপির কো-অর্ডিনেটর রানাপ্রতাপ ঘোষ এবং যুব মোর্চার জেলা সভাপতি গৌতম বিশ্বাস, শহর যুব সম্পাদক তন্ময় বিশ্বাস, জেলা পরিষদের দলীয় সদস্য কমল সরকার-সহ বিজেপির শহর মণ্ডল সভাপতি ভবানী সিংহ এবং সংখ্যালঘু মোর্চার জেলা সদস্য মাফুজ আলি-সহ পুরো নেতৃত্ব।

আরও পড়ুন- বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই প্রথম দফা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

Advt

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...