Tuesday, April 7, 2026

‘মিতালী এক্সপ্রেস’ সহ মোদি-হাসিনা বৈঠকে একরাশ প্রকল্পের উদ্বোধন

Date:

Share post:

বাংলাদেশ(Bangladesh) সফরের দ্বিতীয় দিনে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মিতালী এক্সপ্রেসের(Mitali express) উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি এদিন শেখ হাসিনার(Sheikh Hasina) কার্যালয় দীর্ঘক্ষন দ্বিপাক্ষিক বৈঠক হয় দুই দেশের প্রধানমন্ত্রী। বৈঠক শেষে দুই দেশের রাষ্ট্রপ্রধান একে অপরের হাতে বিভিন্ন উপহার তুলে দেন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার বাংলাদেশের নানান প্রান্তে একের পর এক কর্মসূচি সেরে বিকেল পাঁচটা নাগাদ শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে দুই দেশের স্বাস্থ্য, বাণিজ্য, বিদ্যুৎ ও উন্নয়নমূলক সহযোগিতা-সহ বেশ কিছু ক্ষেত্রে উন্নয়নের ব্যাপারে আলোচনা করেন তাঁরা। পাশাপাশি আলোচনা হয় তিস্তা জলবণ্টন চুক্তি নিয়েও। জানা গিয়েছে, এই চুক্তি সফল করার জন্য ভারত আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি বৈঠকের পর ঢাকা- নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেসসহ একাধিক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। তবে উদ্বোধন হলেও এখনই চালু হচ্ছে না এই ট্রেন। জানা গিয়েছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই দেশের সংযোগ স্থাপনকারী এই ট্রেন চালু হয়ে যাবে।

আরও পড়ুন:বিজেপির কথায় বুথে নিয়ম বদল: মুকুল-শিশিরের বিস্ফোরক অডিও প্রকাশ করে অভিযোগ তৃণমূলের

পাশাপাশি বৈঠক শেষে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে একটি সোনা ও রুপার মুদ্রা উপহার দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ভারতের তরফে ১২ লক্ষ করোনা টিকার প্রতীক উপহারস্বরূপ তুলে দেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে। উপহারস্বরুপ দেওয়া হয় ১০৯ টি অ্যাম্বুলেন্সের প্রতিকী চাবি। পাশাপাশি বৈঠকের পর সমঝোতা স্মারক বিনিময় হয় ভারত ও বাংলাদেশের মধ্যে।

Advt

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...