Tuesday, April 7, 2026

দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ, রবিবার থেকেই জারি নাইট কার্ফু

Date:

Share post:

মহারাষ্ট্রে দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। যার জেরে কড়া সিদ্ধান্ত নিল মহারাষ্ট্রের সরকার। উদ্ধব ঠাকরের সরকার কোভিড-১৯ নিয়ে নয়া গাইডলাইন দিয়েছে৷ তাতে বলা হয়েছে, রবিবার থেকে নাইট কার্ফু জারি। এবং মহারাষ্ট্রের সবকটি শপিংমল রাত আটটাতেই বন্ধ করে ফেলতে হবে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দফতরের তরফে এক বিবৃতি জারি করে উদ্ধব ঠাকরে বলেন, “আমি লকডাউন চাপিয়ে দিতে চাই না। তবে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির ফলে স্বাস্থ্য সেবার সুবিধা ক্রমশ সংকুচিত হচ্ছে।” মহারাষ্ট্র সরকারের নির্দেশিকায় প্রশাসনের তরফে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অক্সিজেন ট্যাঙ্ক ও সিলিন্ডার ভর্তি রাখতে বলা হয়েছে৷ নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাঁরা বাড়িতে আইসোলেশনে থাকবেন, তাঁদের উপর কড়া নজরদারি করতে হবে। পাশাপাশি বেড বরাদ্দের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে বলা হয়েছে কোভিড সেন্টার ও কোভিড হাসপাতালগুলিকে৷

আরও পড়ুন-‘সকলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন’, নির্বাচনের প্রথম দিন টুইট মমতার

শুক্রবার মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯০২ জন। অর্থাৎ প্রায় ৩৭ হাজার। একই সঙ্গে মোট মৃত্যু হয়েছে ১১২ জনের। গত পাঁচ দিনে এরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১.৩ লক্ষ।

Advt

Related articles

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...