Saturday, June 27, 2026

চণ্ডীপুরের সভা থেকে প্রথম দফার ভোট নিয়ে বিজেপি-র বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা

Date:

Share post:

চণ্ডীপুরের সভা থেকে প্রথম দফার ভোট নিয়ে বিজেপি-র বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন..

• যত ক্ষণ আমার জীবন থাকবে, আমি বিজেপি, সিপিএম-কে ক্ষমা করব না। জগাই-মাধাই-গদাই একজোট হয়েছে। তৃণমূল একাই একশো। আমার বিরুদ্ধে এক হাজার লোক বাইরে থেকে নিয়ে এসে বসে রয়েছে: মমতা

• ভয় দেখাতে এলে, দু’টো হাত আছে তো? কষিয়ে থাপ্পড় দেবেন। আমি অন্যায় করলে আমাকেও দেবেন: মমতা

• ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে বলব, কেন বিজেপি-কে ভোট দিতে বলবেন আপনারা? মনে রাখবেন, উত্তরপ্রদেশের যোগীজির ভোট এখানে হবে না: মমতা

• উজ্জ্বলার কোটি কোটি টাকা খেয়ে নিয়েছে। আগে বিড়ি খাওয়ার পয়সা ছিল না, এখন কোটি কোটি টাকা তাদের। সিপিএম-এর হার্মাদরা এখন বিজেপি যোগ দিয়েছে, আর আমাদের কিছু গদ্দাররা তো রয়েইছে: মমতা

• নোটবন্দির সময় ১৫ লক্ষ করে দেবেন বলেছিলেন নরেন্দ্র মোদী। পেয়েছেন? ৯৫০ টাকার গ্যাস কিনে রান্না করতে হচ্ছে। চাল দিচ্ছি বিনা পয়সায়। খাদ্য যদি আমি বিনা পয়সায় দিই, তাহলে বিজেপি-কে গ্যাসও বিনা পয়সায় দিতে হবে : মমতা

• *ইভিএম খারাপ হলে চলে যাবেন না। মেশিন চালু হলে ভোট দিয়ে তবেই যাবেন: মমতা*

• মণ্ডল কমিশনে যাদের নাম ছিল, ওবিসি হয়নি, আগামী দিনে সব হয়ে যাবে। শুধু ভোটটা দিতে হবে। সব অঙ্গীকার পূরণ করব আমরা। দুয়ারে দুয়ারে খাবার যাবে, বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন, ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবেন, মা-বোনেরা মাথা উঁচু করে বাঁচবেন: মমতা

• *২মে আর একটা দোলযাত্রা হবে: মমতা*

• ১ তারিখে একটা করে ভোট দেবেন, আর বিজেপি-কে মাঠের বাইরে বার করে দেবেন। একেবারে বোল্ড আউট করে দেবন: মমতা

• আগামী দিনে আরও ১০ লক্ষ মেয়েকে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় নিয়ে আসব। ৭০ শতাংশ আপনারা মেটাবেন। বাকি টাকা আমরা দেব: মমতা

আরও পড়ুন:‘প্রথম দফায় বাংলায় ২৬ আসনে জিতবে বিজেপি’, দাবি অমিত শাহর, পাল্টা ডেরেক

• কৃষকবন্ধুরা মনে রাখবেন, এখন একর প্রতি ৫ হাজার টাকা পান, তা ৬ হাজার হয়েছে। আমাদের সরকার থাকলে তা ১০ হাজার হয়ে যাবে। মা-বোনেদের ৫০০ টাকা করে হাত খরচ দেব। তফসিলি বন্ধুদের ১০০০ টাকা করে দেব: মমতা

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...