Friday, June 26, 2026

ডায়লগ পছন্দ করি, ভাষণে মিথ্যে বলা হয়: প্রচারে গিয়ে এ কী বললেন মহাগুরু!

Date:

Share post:

“আমি বক্তৃতা দিতে ভালবাসি না, ফিল্মের ডায়লগ বলতে বেশি পছন্দ করি। কারণ, বক্তৃতায় অনেক মিথ্যে কথা বলা হয়”- দলীয় প্রার্থী ভারতী ঘোষের হয়ে প্রচারে গিয়ে এ কথাই বললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এখন প্রশ্ন উঠছে যখন তাঁর দলের নেতৃত্ব দিনভর একাধিক জনসভায় বক্তৃতা ঝড় তুলছেন তখন এই ইঙ্গিত কাকে করলেন মহাগুরু!

দোলের দিন মেগা প্রচারে নেমেছে সব রাজনৈতিক শিবিরই। নন্দীগ্রামে সভা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। তার আগেই রবিবার, চার জায়গায় রোড শো ও একটি সভা করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বিজেপি (Bjp) প্রার্থীদের হয়ে বাঁকুড়া ও পশ্চিমে মেদিনীপুরে রোড শো করেন মিঠুন। বাঁকুড়ার (Bankura) ইন্দাসের রোড শো-এ তাঁকে দেখতে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, ডেবরা ও চন্দ্রকোণাতেও মহাগুরুর রোড শো-এ একই ছবি।

ডেবরার সভাতেই ভাষণ দেন মত মিঠুন আর সেখানে তিনি বলেন ভাষণের থেকে ডায়লগ দিতে বেশী পছন্দ করেন তিনি বিজেপির বাংলায় পরিবর্তনের ডাক দেন মহাগুরু।

আরও পড়ুন:বিজেপিতে যোগ না দেওয়ার কারণেই গ্রেফতার ছত্রধর, বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

গ্রাম বাংলায় মিঠুনের ক্যারিশমাকে কাজে লাগিয়ে ভোটের পালে হাওয়া টানতে চাইছে গেরুয়া শিবির। সেই কারণেই ২৫ মার্চ থেকে পথে নেমেছেন মিঠুন। তবে বারবার মিঠুন শিবির বদল করায় তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের মতে, রুপোলি পর্দার সুপারস্টারকে দেখতে রোড যতই ভিড় হোক না কেন ইভিএমে তার প্রভাব পড়বে না।

Advt

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...