Saturday, April 4, 2026

বেগতিক বুঝেলেই কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি গুলি চালানোর নজিরবিহীন নির্দেশ কমিশনের

Date:

Share post:

পশ্চিমবঙ্গে হাইভোল্টেজ বিধানসভা ভোটকে (West Bengal Assembly Election) কেন্দ্র করে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (Election Commission Of India)। কোথাও কোনও বড় ধরনের সমস্যা হলে, আত্মরক্ষার (Self Defence) জন্য কেন্দ্রীয় বাহিনীকে (CRPF) সরাসরি গুলি চালানোর নির্দেশ (Shoot Order) কমিশনের। CRPF-কে লক্ষ্য করে আক্রমণ হলেই চলবে গুলি। দ্বিতীয় দফার আগে এমনই কড়া মনোভাব নিয়েছে কমিশন।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ প্রথম দফার নির্বাচনের ঠিক আগের রাতে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে CRPF জওয়ান আহত হওয়ার ঘটনা একেবারেই ভালো নজরে নেয়নি কমিশন। তাই এবার কড়া বার্তা কমিশনের।

পরিস্থিতি বুঝে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর অনুমতি নতুন নয়। কিন্তু ভোটের ক্ষেত্রে গুলি চালানোর ঘটনা নেই বললেই চলে। এবং বাহিনীকে সরাসরি গুলি চালানোর প্রকাশ্যে নির্দেশ নজিরবিহীন।

আরও পড়ুন:‘সবার আগে অমিত শাহ তোর কোমর ভাঙবে’, নাম না করে শুভেন্দুকে ফের তোপ মমতার

খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভোটারদের মনে আস্থা জাগাতে নির্বাচনের কাজে কেন্দ্রীয় বাহিনী নিযুক্তনকরা হয়। কিন্তু এভাবে গুলি চালানোর নির্দেশ সাধারণ ভোটাররা আরও ভীত করে তুলবে না তো? সেক্ষেত্রে ছোটখাটো গণ্ডগোলের খবর চাউর হলেও বাড়ি থেকে বেরোনোর ভরসা পাবেন না ভোটাররা।

Advt

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...