Thursday, June 11, 2026

সেনা, ও নৌ প্রধানের সঙ্গে ভারতীয় বীর যোদ্ধাদের সাক্ষাৎ

Date:

Share post:

মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনা, বিমান ও নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রবিবার তারা এ সাক্ষাৎ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দলটি রবিবার ঢাকা সেনানিবাসের সেনাবাহিনী সদর দফতরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেনাবাহিনী প্রধান বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে এ বীর সেনানীদের অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের সার্বিক অগ্রযাত্রা ও উন্নয়নের প্রশংসা করেন এবং উত্তরোত্তর উন্নতি কামনা করেন। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ এই বীর সেনানীদের শুভেচ্ছা উপহার প্রদান করেন।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৩০ জন  এবং  ভারতীয় সামরিক বাহিনীতে বর্তমানে চাকরিরত ৬ জন  সদস্য  মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) নারায়ণ শংকর নায়ারের নেতৃত্বে গত ২৫ মার্চ রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন।২৯ মার্চ তারা দেশে ফিরে যাবেন।

Advt

Related articles

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...

FIFA World Cup: ১৬ ভেন্য়ুতে বিশ্বসেরা হওয়ার লড়াই, এক নজরে দেখুন সেরা স্টেডিয়ামগুলি

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন দেশে খেলবে ৪৮...