Sunday, June 28, 2026

শার্দুল ম্যাচের সেরা, ভুবি সিরিজের সেরা নয় কেন? প্রশ্ন বিরাটের

Date:

Share post:

রবিবার পুনেতে সিরিজের শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে ওয়ানডে সিরিজ জিতলো ভারত।ভারত ম্যাচ জিতলেও এইদিন ম্যাচের সেরা পুরস্কার দেওয়া হয়েছে ইংল্যান্ডের স্যাম কারনকে। আর এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। শুধু ম্যাচের সেরাই নয় সেই সঙ্গে সিরিজ সেরা পুরস্কারও দেওয়া হল ইংল্যান্ডের জনি বেয়ারিস্টকে। যা দেখে রীতিমতো অবাক ভারত অধিনায়ক বিরাট কোহলি।
তিনি সাফ জানিয়ে দিলেন, ম্যাচের সেরা শার্দুল ঠাকুর এবং ভুবনেশ্বর কুমারকে সিরিজ সেরা বেছে না নেওয়ায় রীতিমতো অবাক হয়েছেন তিনি।
বিরাট বলেন, ‘আমি হতবাক যে ও (শার্দুল) ম্যাচের সেরা হয়নি। চার উইকেট (নিয়েছে) এবং ৩০ রান (করেছে)।’
একদিনের সিরিজের নির্ণায়ক ম্যাচে ১০ ওভারে ৬৭ রান দেন শার্দুল। তাও নিজের শেষ ওভারে ১৮ রান খরচ করেন। সবমিলিয়ে ১০ ওভারে চারটি গুরুত্বপূর্ণ উইকেট (জোস বাটলার, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন এবং আদিল রশিদ) নেন। প্রতিটি উইকেটই ম্যাচের ফলাফলের উপর গুরুত্বপূর্ণ ছাপ রেখেছে। সেইসঙ্গে ব্যাট হাতে ২১ বলে ৩০ রান করেছিলেন। যা শেষপর্যন্ত ভারতের জয়ে বড় ভূমিকা পালন করেছে।
একইসঙ্গে সিরিজ সেরার ট্রফি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিরাট। প্রথম দুটি একদিনের ম্যাচ দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য বেয়ারস্টোকে সেই ট্রফি দেওয়া হয়েছে। যদিও বিরাটের যুক্তি, ব্যাটসম্যানদের জন্য যে পিচ স্বর্গ হয়ে দাঁড়িয়েছিল, সেখানে ছয়ের নীচে ইকোনমি রেট নিয়ে সিরিজে বল করেছেন ভুবি। তাঁকে সিরিজের সেরা বেছে নেওয়ার জন্য ন্যূনতম ভাবনাচিন্তারও প্রয়োজন হয় না।

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...