Sunday, May 17, 2026

অতিমারি সতর্কতা: বাস-ট্রেন চলবে অর্ধেক যাত্রী নিয়ে, বাস ভাড়া বাড়ছে ৬০%

Date:

Share post:

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১৮ দফা নির্দেশ জারি করেছে। করোনা সতর্কতা মেনে চলতে বুধবার থেকে অর্ধেক আসন খালি রেখে বাস ও ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশ রেলওয়ে মঙ্গলবার থেকেই ট্রেনের অর্ধেক টিকেট বিক্রি শুরু করেছে। তাতে ট্রেনের ভাড়া না বাড়লেও বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় সোমবার সব ধরনের ভিড়ে নিষেধাজ্ঞা জারি করা সহ ১৮ দফা নির্দেশিকা জারি করেছে সরকার। সেখানে বলা হয়, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ৫০ শতাংশের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।

আপাতত দুই সপ্তাহের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, “করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে দেশের সকল গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া পূর্বের অবস্থায় ফিরে আসবে।” তিনি বলেন, অর্ধেক আসন খালি রাখার পাশাপাশি গণ পরিবহনে সবার মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। গণপরিবহনের মালিক শ্রমিকদের এ বিষয়ে কঠোর হতে হবে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী  জানান, মঙ্গলবার থেকেই ট্রেনের আসন সংখ্যার অর্ধেক ফাঁকা রেখে টিকেট বিক্রি শুরু করেছেন তারা।

আরও পড়ুন- বিজেপি নয়, মহাগুরুর ক্যারিশ্মাতেই রোড শোয়ে ভিড়, মত বিরোধীদের

Advt

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...