Monday, April 13, 2026

ভোট প্রচারের শেষলগ্নে নেত্রীতেই ভরসা নন্দীগ্রামের

Date:

Share post:

প্রচণ্ড গরম, তার মধ্যেই ভোট প্রচারের শেষলগ্নে যেন ফুটছে নন্দীগ্রাম। একজনের প্রচারে হাজির হলেন দুই তারকা প্রচারক। অন্য জনের মঞ্চে তারকা নেই। শুধু তিনিই আছেন। শুভেন্দুর হয়ে প্রচার করলেন অমিত শাহ, বিকেলে হাজির হলেন মিঠুন। কিন্তু তৃণমূলের চিত্রনাট্যের কেন্দ্রে শুধুই মমতা। তাই তারকা প্রচারক না, প্রার্থী ও নেত্রীতেই ভরসা রাখছে দল। এ ভাবেই এতদিনের টানটান প্রচারের শেষ দৃশ্যের চিত্রনাট্য ।
স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার প্রচার কর্মসূচি শুরু করেন সকাল ১২টায়। নন্দীগ্রামের ভেটুরিয়া বাজার থেকে রায়পাড়া পর্যন্ত রোড শো করেন তিনি। নন্দীগ্রামে রোড শো-এর পরে ডেবরায় একটি রোড শো করেন অমিত।
মঙ্গলবার অভিযোগ ওঠে, নন্দীগ্রামে এক বিজেপি সমর্থকের স্ত্রীকে ধর্ষণ করে খুন করার চেষ্টা করা হয়েছে।
নন্দীগ্রামে ভোটের ফল কী হতে পারে, সেই বিষয়েও বেশ আত্মবিশ্বাসী অমিত। তিনি দাবি করলেন, ‘‘সাধারণ মানুষ সবই দেখছেন। তাঁরা ভোটের বাক্সে এর জবাব দেবেন। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয় পাবেন।’’
নন্দীগ্রামে শেষ কয়েকদিন ধরে ছোট ছোট অনেকগুলি সভা করছেন মমতা। মঙ্গলবার নন্দীগ্রাম ব্লক ১, ভেকুটিয়ায় সভা করেছেন তিনি। একটি মিছিলও করেছেন।
সোমবার নন্দীগ্রামের সভা থেকে অধিকারী পরিবারকে আক্রমণ করেছিলেন তিনি। অভিযোগ করেছিলেন, শুভেন্দু ইচ্ছা করে তাঁর পা ভেঙে দিয়েছেন। সোনাচুড়া, বাঁশুলি চক লক গেটের সভা থেকেও অধিকারীদের আক্রমণ করলেন মমতা। বললেন, ‘‘হাজার হাজার টাকা চুরি করেছে গদ্দার। আজ আমি যখন একবার নন্দীগ্রামে ঢুকেছি, তখন আর বেরবো না।’’
নন্দীগ্রামে পরিস্থিতি যতই উত্তপ্ত হোক, দলীয় কর্মীদের মাথা ঠাণ্ডা রাখতে বললেন মুখ্যমন্ত্রী।
তিনি বললেন, ‘‘৪৮ ঘণ্টা মাথা ঠাণ্ডা রাখুন। ভাল করে ভোট দিন। ভোটের সময় কোনও অশান্তি, দাঙ্গায় যাবেন না।’’
একেবারে শেষ অর্ধে তৃতীয় সভাটি করবেন তিনি। এখন অপেক্ষা এপ্রিল পয়লার।

Advt

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...