Tuesday, March 31, 2026

‘ভারত মাতা’ মধ্যপ্রদেশে ওই কন্যার সঙ্গে হাজার মৃত্যুবরণ করেছেন’, বিজেপিকে কটাক্ষ সায়নীর

Date:

Share post:

সম্প্রতি মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষক ২১ বছরের যুবক। এই ঘটনার কথা গোটা গ্রামে জানাজানি হতেই ধর্ষিতা সহ অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়। সেই সময় তাদের পিছন পিছন একদল গ্রামবাসী ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিও তোলেন। এই ঘটনায় উত্তাল গোটা সোশ্যাল মিডিয়া। ১৬ বছরের ওই নাবালিকা এবং ধর্ষককে কোমরে দড়ি বেঁধে গোটা গ্রামে ঘোরানোর ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন আসানসোলের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়নী ঘোষ।

আরও পড়ুন-কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত জলপাইগুড়ির জওয়ান

টুইট করে তিনি লিখেছেন,” ‘বিজেপি বলে-ভারতমাতা কি জয়। ভারত মাতা নিশ্চয়ই সোনার মধ্যপ্রদেশে ওই কন্যার সঙ্গে এক হাজার মৃত্যুবরণ করেছেন।’ তিনি আরও লিখেছেন, ‘বাংলা একটাই বার্তা দিতে চায় এই ‘ট্যুরিস্ট গ্যাং’কে, #বহিরাগতচাইনা। যাঁরা নিজেদের রাজ্যে মেয়েদের সম্মান, সুরক্ষা দিতে পারেন না, তাঁরা বাংলার মানুষের সহানুভূতি পাওয়ার যোগ্যই না।’

এটিই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন সায়নী ঘোষ। সোশ্যাল মিডিয়ায় মধ্যপ্রদেশের এই ঘটনা নিয়ে অনেকেই সোচ্চার হয়েছেন।

Advt

Related articles

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...